ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধর্মপাশায় প্রেমিকের বাড়িতে ১৮ দিন ধরে তরুণীর অনশন, অভিযুক্ত প্রেমিক পলাতক সাতক্ষীরায় মলদ্বারে স্বর্ণের পেস্ট বহন, ভারতীয় নাগরিক আটক সাতক্ষীরা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক সাতক্ষীরা কপিলমুনিতে ফ্রী চক্ষু ক্যাম্প তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুফ সমিতির নির্বাচন ১২ ডিসেম্বর তপসিল ঘোষণা  ব্লাড ক্যান্সার রোগীদের জন্য ডোনার ডেটাবেস গড়ার উদ্যোগ ইফতি আজাদ ও তানাফ হোসেনের ডিবি পুলিশের অভিযানে ভারতীয় মদ, প্রাইভেট কারসহ মাদককারবারি গ্রেফতার সাতক্ষীরা আইনজীবীদের লাঞ্ছিত করার প্রতিবাদে জেলা আইনজীবী সমিতির তলবি সভা সাতক্ষীরা বনদস্যু নির্মূল দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি কোটালিপাড়ার দুটি বিদ্যালয়ে টিউবওয়েল, খেলার সামগ্রী চুরি হলেও কর্তৃপক্ষ উদাসীন

সাতক্ষীরা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২১:৪৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা প্রতিনিধি : কালিগঞ্জ পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ রাশিদা বেগম নামে এক নারীকে আটক করা হয়েছে।

এ সময় ঘটনাস্থল থেকে জাহাঙ্গীর আলম (মনি) নামে এক ব্যক্তি পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার ২ রা নভেম্বর দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল গোবিন্দকাটি গ্রামের জাহাঙ্গীর আলম (মনি)-এর বসতবাড়ির দক্ষিণ পাশে একটি পুরোনো ঘরের সামনে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৪ কেজি গাঁজাসহ গোবিন্দপুর গ্রামের মৃত জোহর আলীর স্ত্রী রাশিদা বেগমকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর আলম (মনি) ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানা গেছে।এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেখ শাহিনুর রহমান বলেন, কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে মাদক ও সন্ত্রাসমুক্ত পরিবেশ গড়ে তুলতে পুলিশ প্রশাসন দৃঢ় প্রত্যয়ে কাজ করে যাচ্ছে। মাদক কারবারি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিপন্থী যেকোনো তৎপরতার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না এবং অপরাধের তথ্য পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :