ঢাকা ০৮:১০ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্যাটারিচালিত অটোরিকশা ও ই-রিকশা চলাচলে আসছে নতুন নীতিমালা, শুরু হবে নিবন্ধন কার্যক্রম কুমিল্লা জামায়াতের সাবেক আমিরসহ দুই নেতার সদস্যপদ বাতিল বগুড়ায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জাতীয় যুব দিবস উপলক্ষে মধ্যনগরে যুব র‍্যালি ও আলোচনা সভা সুলতানপুর ব্যাটালিয়নের অভিযানে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ সময়মতো ন্যায্যমূল্যে কৃষকের কাছে সার পৌঁছাতে হবে : কৃষিমন্ত্রী কুমিল্লায় অস্ত্র হাতে ভিডিও ভাইরাল, এসবিএস’ গ্রুপের ৪ সদস্য গ্রেপ্তার দক্ষ যুব গড়ার প্রত্যয়ে কুমিল্লায় জাতীয় যুব দিবস উদযাপন বগুড়ায় খনন প্রকল্পের প্রস্তুতি ও প্রধানমন্ত্রীর সফর এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী বাকেরগঞ্জে জাতীয় যুব দিবসে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ

বগুড়ায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৮:২৮ অপরাহ্ণ, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়া প্রতিনিধি : ‘দক্ষ যুবক গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ঋণের চেক ও যুব সংগঠনের নিবন্ধন সনদ বিতরণ, জেলার শ্রেষ্ঠ যুব সংগঠক ও সফল উদ্যোক্তাকে সম্মাননা প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রবিবার ১ লায়নভেম্বর সকালে যুব উন্নয়ন অধিদপ্তর, বগুড়ার আঞ্চলিক কেন্দ্রের মিলনায়তনে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, দক্ষ যুব সমাজ গড়তে হবে, যুবকরাই আগামীদিনের চালিকা শক্তি, প্রযুক্তিকে ব্যবহার করে আমাদের এগিয়ে যেতে হবে। এ আই প্রযুক্তির সঠিক ব্যাবহার করতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির এবং পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তর, বগুড়ার উপপরিচালক সাহাবুদ্দিন সরকার। এ সময় বক্তব্য দেন সুরাইয়া ফারহানা রেশনা, রেজওয়ানুল ইসলাম, আতিকুল ইসলাম বিপ্লব, রেজওয়ানুল ইসলাম আতিক, তরুণ উদ্যোক্তা রিপন কুমার এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ সমাচারের যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান মমিনুর রশীদ শাইন, বগুড়া সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, সাবেক যুবদল সভাপতি খাদেমুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে যুব সংগঠনগুলোর কার্যক্রমকে আরও গতিশীল করতে ঋণের চেক ও নিবন্ধন সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ যুব সংগঠক ও সফল উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :