ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের জলপাই কুড়াতে গিয়ে পানিতে ডুবে মামাতে ফুফাতো বোনের মৃত্যু পৌরসভার ১৪নং ওয়ার্ডে এমপি নূরুল ইসলাম বুলবুলের ভ্যানগাড়ি উপহার চাঁপাইনবাবগঞ্জে গান পাউডার ও তাজা ককটেলসহ গ্রেপ্তার ২ সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ তেঁতুলিয়ায় হা-ডু-ডু টুর্নামেন্টের ফাইনালে শাপলা যুব সংঘের জয় দুটি কিডনিই বিকল, বাঁচতে চান জ্যেষ্ঠ সাংবাদিক এ রহমান মুকুল সীমান্ত সুরক্ষায় পঞ্চগড়ে বিজিবির আধুনিক নজরদারি, যুক্ত হলো ড্রোন ও এটিভি নিষেধাজ্ঞা অমান্য করে শিক্ষকের ভূমিতে তিনটি ভবন নির্মাণের অভিযোগ শাল্লার ইতিহাসে নতুন মাইলফলক : প্রথম ব্যারিস্টার আল আমিনকে ঘিরে আবেগ ও গর্বের জোয়ার

মাভাবিপ্রবির টেক্সটাইল বিভাগের দুই দশক পূর্তি, তৃতীয় পুনর্মিলনীতে মিলন মেলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৫:১৯ অপরাহ্ণ, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাংগাইল প্রতিনিধি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ বছর পূর্তি উপলক্ষে তৃতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৭ নভেম্বর বিভাগের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন করে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও বিভাগ।

 

সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় একাডেমিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আয়োজন শুরু হয়। পরে কেক কাটা, সেমিনার, স্মৃতিচারণ, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডিকেল ডিজাইন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম মহসিন আহমেদ, ইমপ্রেস-নিটওয়্যার কম্পোজিট টেক্সটাইলস লিমিটেডের টেক্সটাইল বিভাগের প্রধান পরিচালন কর্মকর্তা মো. শাহিনুর রহমান এবং প্রিটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেডের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার দেওয়ান মাহবুব কামরান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আবু বকর সিদ্দিকী।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বস্ত্র খাতে টেকসই উন্নয়ন, স্মার্ট টেক্সটাইল ও অটোমেশনের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। এ সম্ভাবনা কাজে লাগাতে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, গবেষণা ও উদ্ভাবনে মনোযোগী হতে হবে। পূর্বসূরিদের তৈরি পথ ধরে নিজেদের যোগ্যতা ও গবেষণার মাধ্যমে আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান উপাচার্য।

প্রধান আলোচক ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত সরকার বলেন, বিভাগের দুই দশকের অর্জন ও স্মৃতি উদযাপনের পাশাপাশি শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক জোরদার করাই পুনর্মিলনীর অন্যতম উদ্দেশ্য।

দিনব্যাপী আয়োজনে বিভাগের বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীদের পাশাপাশি বর্তমান শিক্ষার্থীরাও অংশ নেন। দুই দশকের পথচলা ও অর্জন উদযাপনের মধ্য দিয়ে বিভাগের বিভিন্ন প্রজন্মের শিক্ষার্থীদের একত্রিত করে এ পুনর্মিলনী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :