ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের জলপাই কুড়াতে গিয়ে পানিতে ডুবে মামাতে ফুফাতো বোনের মৃত্যু পৌরসভার ১৪নং ওয়ার্ডে এমপি নূরুল ইসলাম বুলবুলের ভ্যানগাড়ি উপহার চাঁপাইনবাবগঞ্জে গান পাউডার ও তাজা ককটেলসহ গ্রেপ্তার ২ সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ তেঁতুলিয়ায় হা-ডু-ডু টুর্নামেন্টের ফাইনালে শাপলা যুব সংঘের জয় দুটি কিডনিই বিকল, বাঁচতে চান জ্যেষ্ঠ সাংবাদিক এ রহমান মুকুল সীমান্ত সুরক্ষায় পঞ্চগড়ে বিজিবির আধুনিক নজরদারি, যুক্ত হলো ড্রোন ও এটিভি নিষেধাজ্ঞা অমান্য করে শিক্ষকের ভূমিতে তিনটি ভবন নির্মাণের অভিযোগ শাল্লার ইতিহাসে নতুন মাইলফলক : প্রথম ব্যারিস্টার আল আমিনকে ঘিরে আবেগ ও গর্বের জোয়ার

পঞ্চগড়ের জলপাই কুড়াতে গিয়ে পানিতে ডুবে মামাতে ফুফাতো বোনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০১:৩৪ পূর্বাহ্ণ, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বাড়ির পাশের পুকুর পাড়ে জলপাই কুড়াতে গিয়ে পানিতে পড়ে মামাতো ও ফুপাতো বোনের মৃত্যু হয়েছে।

শুক্রবার ২৭ নভেম্বরের বিকেলে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত শিশুরা হলো রহমত আলীর মেয়ে রাইসা (৪) এবং রহমত আলীর ভগ্নিপতি মোহাম্মদ আলীর মেয়ে ফারিহা (৩)।

নিহতদের পরিবার ও পুলিশ জানায়, গত একমাস আগে দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লুৎফর রহমানের মেয়ে লিপি আক্তার বাবার বাড়িতে বেড়াতে আসেন। দীর্ঘদিন ধরেই বাবার বাড়িতেই ছিলেন তিনি। শুক্রবার বিকেলে ফারিহা ও রাইসা বাড়ির বাইরে খেলাধুলা করছিল। এ সময় তারা বাড়ির পাশের পুকুর পাড়ে জলপাই গাছের নিচে জলপাই কুড়াতে যায়। এ সময় তারা পুকুর পাড়ের কাছাকাছি গেলে পাড় পিচ্ছিল হওয়ায় দুইজনেই পানিতে পড়ে যায়। তবে দীর্ঘ সময় তারা বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা বাড়ির আশপাশ চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে রাইসার মা ফাতেমা আক্তার পুকুরের পানিতে রাইসাকে ভাসতে দেখেন। তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ছুটে গেলে প্রথমে রাইসাকে উদ্ধার করা হয়। পরে পুকুর থেকে ডুবন্ত অবস্থায় ফারিহাকেও উদ্ধার করা হয়। পরে তাদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, শিশুদের মরদেহ সুরতহাল করে পরিবার সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :