ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বগুড়া জেলা সিএনজি চালিত অটোরিকশা পরিবহন মালিক সমিতির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গলাচিপায় আগুনে পুড়ে ছাই দুই দোকান, ক্ষতি প্রায় ১১ লাখ টাকা সাতক্ষীরা জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ সাতক্ষীরা তালায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ প্রদান মুকসুদপুরে শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা ভারতে পাচারের আগমুহূর্তে ভোমরা সীমান্ত থেকে গোপালগঞ্জের অপহৃত শিশু উদ্ধার, গ্রেফতার ১ সাতক্ষীরা তালায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ প্রদান

সাতক্ষীরা জেলা জিয়া শিশু কিশোর সংগঠনের মতবিনিময় ও পরিচিতি সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৯:১৬ অপরাহ্ণ, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৯ অক্টোবর বিকেল ৪টায় সাতক্ষীরা রয়েল প্লাস কনভেনশন সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত সাতক্ষীরা জেলা জিয়া শিশু কিশোর সংগঠনের সভাপতি শামীম হোসেন কোরাইশি লাল্টু। জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কমিটির সাধারন সম্পাদক মাসুদ মোস্তফা সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জিয়া শিশু কিশোর সংগঠনের খুলনা মহানগরের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নিয়াজ আহমেদ তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক শেখ তারিকুল হাসান, খুলনা মহানগর জিয়া শিশু কিশোর সংগঠনের সহ-সভাপতি ফখরুল ইসলাম পিপলু, যুগ্ম সম্পাদক শফিকুল হোসেন শান্ত, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও ৯০ দশক ছাত্র ফোরামের সভাপতি সিরাজুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও ৯০ দশক ছাত্র ফোরামের সভাপতি আহসান হাবিব টুটুল, সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, জেলা কৃষকদলের সাবেক সভাপতি আহছানুল কাদির স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি রুহুল কুদ্দুস, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক দুদায়েব মাসুদ খান অর্ঘ্য প্রমুখ। মতবিনিময় ও পরিচিতি সভায় জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও নবগঠিত জিয়া শিশু কিশোর সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে শিশু ও কিশোরদের মাঝে ছড়িয়ে দিয়ে একটি সুন্দর ভবিষ্যৎ জাতি গঠন করতে জাতীয়তাবাদী আদর্শবাদ ছড়িয়ে দেয়ার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :