ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বগুড়া জেলা সিএনজি চালিত অটোরিকশা পরিবহন মালিক সমিতির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গলাচিপায় আগুনে পুড়ে ছাই দুই দোকান, ক্ষতি প্রায় ১১ লাখ টাকা সাতক্ষীরা জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ সাতক্ষীরা তালায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ প্রদান মুকসুদপুরে শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা ভারতে পাচারের আগমুহূর্তে ভোমরা সীমান্ত থেকে গোপালগঞ্জের অপহৃত শিশু উদ্ধার, গ্রেফতার ১ সাতক্ষীরা তালায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ প্রদান

পঞ্চগড়ে নারী উদ্যোক্তা হাটের উদ্বোধন 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৫:০২ অপরাহ্ণ, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি : ‘নারীর উদ্যোগে সমৃদ্ধ পঞ্চগড়’ স্লোগান কে ধারণ করে পঞ্চগড়ে উদ্বোধন হয়েছে নারী উদ্যোক্তা হাট।

জেলার প্রান্তিক নারী উদ্যোক্তাদের হাতে তৈরি জিনিসপত্র বিক্রি ও প্রচারের জন্য ‘বাবুই’ নারী উদ্যোক্তা হাট শুক্রবার ৯ অক্টোবর সন্ধ্যায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

এ সময় জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, অর্ধশত নারী উদ্যোক্তা বাবুই নারী উদ্যোক্তা হাটে হস্তশিল্প, খাদ্য সামগ্রী, পোষাক, প্রসাধনী, চিত্রকর্ম ও সৌখিন জিনিসপত্র বিক্রির পসরা সাজিয়েছে। প্রথম দিনেই ভিড় ছিলো লক্ষ্য করার মতো। সপ্তাহের প্রতি শুক্রবার বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চলবে এই হাট। অনলাইন প্লাটফর্মের পাশাপাশি এই নারী উদ্যোক্তারা হাটে স্টল দেয়ার মাধ্যমে নিজেদের পণ্য ব্র্যান্ডিং করে লক্ষ্যে এগিয়ে যাবেন বলেও জানান আয়োজকেরা।

আয়োজক ও নারী উদ্যোক্তা আতিকা উলফাত বলেন, বাবুই পাখির মতোই আমাদের নারী উদ্যোক্তারা নিখুঁতভাবে তাদের প্রতিটি পণ্য যত্ন নিয়ে তৈরি করে। তাই আমরা এই হাটের নাম দিয়েছি বাবুই নারী উদ্যোক্তা হাট। বাবুইকে আমরা জেলার সকল নারী উদ্যোক্তাদের ব্র্যান্ড হিসেবে দাঁড় করাতে চাই। আমরা একটা বড় নেটওয়ার্ক গড়ে তুলতে চাই। সবার সহযোগিতা পেলে আমরা নিশ্চয়ই আমাদের স্বপ্নযাত্রাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো।

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, এই উদ্যোগের মাধ্যমে আমাদের নারীরা স্বাবলম্বী হবে এবং সংসারে মাথা উঁচু করে দাঁড়াবে।

এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা বাবুই নারী উদ্যোক্তা হাটের প্রতিটি স্টল পরিদর্শন করেন এবং সরকার ও প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :