ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বগুড়া জেলা সিএনজি চালিত অটোরিকশা পরিবহন মালিক সমিতির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গলাচিপায় আগুনে পুড়ে ছাই দুই দোকান, ক্ষতি প্রায় ১১ লাখ টাকা সাতক্ষীরা জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ সাতক্ষীরা তালায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ প্রদান মুকসুদপুরে শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা ভারতে পাচারের আগমুহূর্তে ভোমরা সীমান্ত থেকে গোপালগঞ্জের অপহৃত শিশু উদ্ধার, গ্রেফতার ১ সাতক্ষীরা তালায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ প্রদান

সাতক্ষীরায় ফ্যামিলি হেলথ কেয়ার সেন্টারে এক মাস বিনামূল্যে চিকিৎসাসেবা চালু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৯:১৭ অপরাহ্ণ, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা শহরের মুনজিতপুরে ‘নওশাদ-জোহরা-এরশাদ-হাফিজা’ মেমোরিয়াল ফ্যামিলি হেলথ কেয়ার সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার ৯ অক্টোবর সকাল ১০টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কসংলগ্ন একাডেমি মসজিদ রোডে অবস্থিত এ সেবাকেন্দ্রের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

এ সময় অন্যান্যের মধ্যে ডঃ কিরণ কান্তি রায়, সাবেক নির্বাচন অফিসার আব্দুর রশিদ, অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম ইয়াছিন আলী তরফদার, মাওলানা মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাবেক সমবায় কর্মকর্তা আলহাজ্ব নজরুল ইসলামের ব্যবস্থাপনায় আয়োজন করা হয় এ সেবা কেন্দ্র।

উদ্বোধন উপলক্ষে ৯ অক্টোবর থেকে পরবর্তী এক মাস রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময়ে চিকিৎসকের কোনো ফি নেওয়া হবে না।

সেবাকেন্দ্রটিতে মেডিসিন, ডায়াবেটিস, হৃদরোগ, শিশু, বাত-ব্যথা, নিউরোলজি, চর্ম ও যৌনরোগ, গাইনি ও প্রসূতি এবং দন্তচিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে চিকিৎসাসেবা দেয়ার ব্যবস্থা রয়েছে।

চিকিৎসকদের মধ্যে রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মুসান্না গালিব, ডা. বুবাইয়াত করিম রিমকি, ডা. মো. মনিরুজ্জামান ও ডা. তামান্না। তাঁরা নিজ নিজ বিশেষায়িত ক্ষেত্রে চিকিৎসাসেবা দিয়ে থাকেন।

উদ্বোধনী দিনে কয়েকশ রোগী ও সেবাপ্রত্যাশী উপস্থিত ছিলেন। বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে রোগীদের অনেকে সন্তোষ প্রকাশ করেন।

উদ্যোক্তাদের এ উদ্যোগে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের রোগীরা চিকিৎসকের ফি ছাড়াই চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :