ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত পাটকেল ঘাটা তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব সাতক্ষীরায় নিরাপদ সড়ক দিবস, সম্মাননা পেলেন দক্ষ চালকেরা স্বাস্থ্যমন্ত্রীর ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ কুমিল্লায় জাতীয় নিরাপদ সড়ক ২০২৬ দিবস পালিত কুমিল্লায় ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় তিন শতাধিক শিক্ষার্থীকে পুরস্কার ও সনদ প্রদান কুমিল্লায় নকশাবহির্ভূত ভবনের বিরুদ্ধে অভিযান, বন্ধের নির্দেশ জাতীয় সাঁতারের প্রথম দিনেই ছয় নতুন রেকর্ড, পদক তালিকায় শীর্ষে নৌবাহিনী ডিবি পুলিশের অভিযানে ভারতীয় ১৮টি কম্বলসহ গ্রেফতার কুমিল্লার ১৮-তম মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টে জার্নালিস্ট ইলেভেনকে ২ উইকেটে হারিয়ে ফাইনালে রিপোর্টার্স গ্লাডিয়েটরস

জাতীয় সাঁতারের প্রথম দিনেই ছয় নতুন রেকর্ড, পদক তালিকায় শীর্ষে নৌবাহিনী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৫:১৪ অপরাহ্ণ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মমিন রশীদ : ম্যাক্স গ্রুপ ৩৫তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতার প্রথম দিনেই ছয়টি নতুন জাতীয় রেকর্ড গড়েছেন প্রতিযোগীরা। এর মধ্যে সাঁতারে পাঁচটি এবং ডাইভিংয়ে একটি রেকর্ড হয়েছে। প্রথম দিন শেষে পদক তালিকায় শীর্ষস্থান দখল করেছে বাংলাদেশ নৌবাহিনী।

মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে চার দিনব্যাপী এ প্রতিযোগিতা শুরু হয়। উদ্বোধনী দিনে সাঁতারের ১০টি ও ডাইভিংয়ের দুটি ইভেন্ট অনুষ্ঠিত হয়।

প্রথম দিন শেষে ৯টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জসহ মোট ১৮টি পদক জিতে তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। ৩টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জসহ মোট ১৫টি পদক নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

এবারের প্রতিযোগিতায় বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সংস্থা ও বাহিনীর মোট ৭৯টি দল অংশ নিচ্ছে। প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ৫৭২ জন সাঁতারু। তাঁদের মধ্যে ৪৭০ জন পুরুষ ও ১০২ জন নারী।

এ ছাড়া প্রতিযোগিতায় ১০৮ জন দলীয় কর্মকর্তা এবং ১২০ জন মিট কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে প্রতিযোগিতার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির সংখ্যা ৮০০।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহুল আজিম। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারন সম্পাদক আমিনুল হক দেওয়ান সজল, সভাপতিত্ব করেন মাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। ফেডারেশন এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

চার দিনের এ প্রতিযোগিতায় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলোয় অংশ নেওয়া দলগুলোর মধ্যে পদক জয়ের লড়াই চলবে। প্রথম দিনেই ছয়টি জাতীয় রেকর্ডের ঘটনা প্রতিযোগিতায় বাড়তি মাত্রা যোগ করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :