সাতক্ষীরায় নিরাপদ সড়ক দিবস, সম্মাননা পেলেন দক্ষ চালকেরা
- আপডেট সময় : ১২:১৭:৫০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
সাতক্ষীরা প্রতিনিধি : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে সাতক্ষীরায় পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬। বুধবার ২৮ অক্টোবর সকালে বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাউসার আজিজ। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হাসেম।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর চৌধুরী, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরার সভাপতি তৈয়েব হাসান, সামছুজ্জামান ও জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দক্ষ পেশাদার চালকদের হাতে স্মারক ও সনদ তুলে দেয়া হয়।



















