ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত পাটকেল ঘাটা তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব সাতক্ষীরায় নিরাপদ সড়ক দিবস, সম্মাননা পেলেন দক্ষ চালকেরা স্বাস্থ্যমন্ত্রীর ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ কুমিল্লায় জাতীয় নিরাপদ সড়ক ২০২৬ দিবস পালিত কুমিল্লায় ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় তিন শতাধিক শিক্ষার্থীকে পুরস্কার ও সনদ প্রদান কুমিল্লায় নকশাবহির্ভূত ভবনের বিরুদ্ধে অভিযান, বন্ধের নির্দেশ জাতীয় সাঁতারের প্রথম দিনেই ছয় নতুন রেকর্ড, পদক তালিকায় শীর্ষে নৌবাহিনী ডিবি পুলিশের অভিযানে ভারতীয় ১৮টি কম্বলসহ গ্রেফতার কুমিল্লার ১৮-তম মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টে জার্নালিস্ট ইলেভেনকে ২ উইকেটে হারিয়ে ফাইনালে রিপোর্টার্স গ্লাডিয়েটরস

সাতক্ষীরা বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৮:৫৬ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা প্রতিনিধি : “হাত ধোয়ার নায়ক হোন” (Be a Hand Washing Hero)—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

২৮ অক্টোবর বুধবার সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সাতক্ষীরা জেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।

তিনি উপস্থিতিতে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ সূচনা করেন।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন— সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু,সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান মনির, এস্টিমেটার মো. মফিজুর রহমান, প্রধান সহকারী মো. ইব্রাহিম হোসেন রিপন ও ক্যাশিয়ার শংকর কুমার বিশ্বাস।

এছাড়াও উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সুশীলন সাতক্ষীরার উপ-পরিচালক মনিরুজ্জামান মনি, নব দিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মো. বজলুর রহমান এবং হাই সোয়া সংস্থার জেলা প্রতিনিধি মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা সুস্থ ও নিরাময়ী জীবনযাপনে সঠিক নিয়মে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরেন এবং উপস্থিত শিক্ষার্থীদের মাঝে হাত ধোয়ার সঠিক নিয়মসমূহ প্রদর্শন করা হয়। এ সময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও বিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :