ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় যুব দিবস উপলক্ষে মধ্যনগরে যুব র‍্যালি ও আলোচনা সভা সুলতানপুর ব্যাটালিয়নের অভিযানে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ সময়মতো ন্যায্যমূল্যে কৃষকের কাছে সার পৌঁছাতে হবে : কৃষিমন্ত্রী কুমিল্লায় অস্ত্র হাতে ভিডিও ভাইরাল, এসবিএস’ গ্রুপের ৪ সদস্য গ্রেপ্তার দক্ষ যুব গড়ার প্রত্যয়ে কুমিল্লায় জাতীয় যুব দিবস উদযাপন বগুড়ায় খনন প্রকল্পের প্রস্তুতি ও প্রধানমন্ত্রীর সফর এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী বাকেরগঞ্জে জাতীয় যুব দিবসে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ গোপালগঞ্জে জাতীয় যুব দিবসের অনুষ্ঠান শুরু  গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু সাতক্ষীরা এইচএসসি পরীক্ষায় দুই কলেজে পাস করেনি কেউ

সাতক্ষীরায় মাদকদ্রব্যসহ ইমরান আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৩:০১ অপরাহ্ণ, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা প্রতিনিধি : এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সাতক্ষীরা থানাধীন গাংনিয়া সাকিনস্থ পাড়ইপাড়া ধর্মরাজ ঠাকুরের মন্দিরের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

তাৎক্ষণিকভাবে মুঠোফোনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ পান তিনি। এরপর সংগীয় অফিসার ও ফোর্সসহ ডিবির মাইক্রোবাসযোগে রাত নয়টা ১০ মিনিটে গাংনিয়া পাড়ইপাড়া মন্দিরের সামনে উপস্থিত হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে স্থানীয় লোকজনের সহায়তায় অভিযুক্ত ইমরান হোসেনকে আটক করা হয়।

পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় সাক্ষীদের সামনে ধৃত আসামীর দেহ তল্লাশি করা হয়। এ সময় তার ডান হাতে থাকা একটি প্লাস্টিকের বাজার করার ব্যাগ থেকে ৫ (পাঁচ) বোতল কোডিনযুক্ত মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পর্যাপ্ত টর্চ ও বৈদ্যুতিক আলোর উপস্থিতিতে বিধি মোতাবেক জব্দতালিকা মূলে আলামত জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়া ঘটনাস্থলে অবস্থান করছিল বলে স্বীকার করে।

এ ঘটনায় আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাতক্ষীরা সদর থানায় গত ৩০ অক্টোবর ২০২৬ তারিখে মামলা নম্বর ৬২ রুজু করা হয়েছে। সাতক্ষীরা জেলায় মাদক নির্মূলে ডিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :