ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধর্মপাশায় প্রেমিকের বাড়িতে ১৮ দিন ধরে তরুণীর অনশন, অভিযুক্ত প্রেমিক পলাতক সাতক্ষীরায় মলদ্বারে স্বর্ণের পেস্ট বহন, ভারতীয় নাগরিক আটক সাতক্ষীরা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক সাতক্ষীরা কপিলমুনিতে ফ্রী চক্ষু ক্যাম্প তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুফ সমিতির নির্বাচন ১২ ডিসেম্বর তপসিল ঘোষণা  ব্লাড ক্যান্সার রোগীদের জন্য ডোনার ডেটাবেস গড়ার উদ্যোগ ইফতি আজাদ ও তানাফ হোসেনের ডিবি পুলিশের অভিযানে ভারতীয় মদ, প্রাইভেট কারসহ মাদককারবারি গ্রেফতার সাতক্ষীরা আইনজীবীদের লাঞ্ছিত করার প্রতিবাদে জেলা আইনজীবী সমিতির তলবি সভা সাতক্ষীরা বনদস্যু নির্মূল দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি কোটালিপাড়ার দুটি বিদ্যালয়ে টিউবওয়েল, খেলার সামগ্রী চুরি হলেও কর্তৃপক্ষ উদাসীন

সাতক্ষীরা কপিলমুনিতে ফ্রী চক্ষু ক্যাম্প

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৩:৪৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা প্রতিনিধি :‌ খুলনা গ্রামীণ চক্ষু হাসপাতাল সাতক্ষীরার সৌজন্যে সোমবার ২ রা নভেম্বর কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজে ফ্রী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৯ টায় অনুষ্ঠিত ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপির সদস্য ও কপিলমুনি ইউপি’র সাবেক চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন ডাবলু। কপিলমুনি ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি শেখ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি ও কে কে এস পির আহবায়ক এম আজাদ হোসেন, হরিঢালী ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাবেক সহ সম্পাদক মীর শাফায়েত হোসেন (সাবান আলী), সাবেক সাংগঠনিক সম্পাদক কাশেম জোয়াদ্দার, ৪ নম্বর কপিলমুনি ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মজিদ গাজী প্রমূখ।
প্রসংগত, সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত পাইকগাছা, তালা ও ডুমুরিয়া থানা থেকে আগত শত শত নারী পুরুষ রোগীদের ডাঃ আরাফাত রহমানের নেতৃত্বে অভিজ্ঞ চিকিৎসকরা সহকারে চিকিৎসা সেবা প্রদান করেন। এ সময় রোগীদের ফ্রী ডায়াবেটিস পরীক্ষা, চোখের ছানি পরীক্ষা-নিরীক্ষা, ফ্রি চশমা প্রদান ও ওষুধ দেওয়া হয়। ফ্রি অপারেশন করার জন্য রোগীদের গ্রামীণ চক্ষু হাসপাতালের নিজস্ব ব্যবস্থাপনা সাতক্ষীরায় নিয়ে যাওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :