ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাভাবিপ্রবির আইসিটি সেলের নতুন পরিচালক অধ্যাপক বদরুল আলম মিয়া দক্ষিণ গফরগাঁও অবৈধ ড্রামচিমনি বিশিষ্ট তিনটি ইট বাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা সাতক্ষীরা ‘ল’ কলেজে প্রবেশপত্র দেয়ার নামে চলছে অর্থ বানিজ্য ! পলাশ কুন্ডু থেকে গয়েশ্বর চন্দ্র রায় তকমা পাওয়া এখন অপপ্রচারের শিকার মাস্টারপ্ল্যানে বদলে যাবে কুমিল্লা নগরী, আধুনিক ও বাসযোগ্য শহর গড়ার উদ্যোগ তেঁতুলিয়ায় হা-ডু-ডু টুর্নামেন্টের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল ও রামদাসহ গ্রেপ্তার ২ চাঁপাইনবাবগঞ্জে পাচারের উদ্দেশ্যে পরিবহনের সময় ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ দুজনের কারাদণ্ড পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদকে শুভেচ্ছা জানাল কালিহাতি উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৩:৩৯ অপরাহ্ণ, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৯১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইল প্রতিনিধি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) আইসিটি বিভাগের চেয়ারম্যান এবং কালিহাতি উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের উপদেষ্টা অধ্যাপক ড. মনির মোর্শেদ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রক্টর হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে কালিহাতি উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ।

এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে এক সৌজন্য সাক্ষাতে অধ্যাপক ড. মনির মোর্শেদের হাতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ বলেন, “কালিহাতি উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের এমন আন্তরিক ভালোবাসা ও সম্মান আমাকে অনুপ্রাণিত করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

এসোসিয়েশনের সভাপতি মোঃ এরশাদ বলেন, “অধ্যাপক ড. মনির মোর্শেদ স্যার তাঁর মেধা, দক্ষতা ও সততার মাধ্যমে সবসময় শিক্ষার্থীবান্ধব ভূমিকা পালন করেছেন। তিনি প্রক্টর হিসেবে দায়িত্ব পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে বলে আমরা বিশ্বাস করি।”

এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জিসান মির্জা বলেন, “মনির মোর্শেদ স্যারের এই অর্জন শুধু বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, আমাদের সংগঠনের জন্যও গর্বের। তাঁর দূরদর্শী নেতৃত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল করবে। আমরা তাঁর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।”

এ সময় কালিহাতি উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :