ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পিআইবি মহাপরিচালকের মতবিনিময় বাকেরগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা নূরুল ইসলাম বুলবুল এমপির সহযোগিতায় ডেঙ্গু প্রতিরোধে ১৫টি স্প্রে মেশিনসহ উপকরণ বিতরণ গোপালগঞ্জে নামাজ পড়ে ফেরার পথে কুপিয়ে জখম, অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে সোনামসজিদ সীমান্তে যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ সুলতানা আটক ময়মনসিংহ নগরী বিজয়া দশমী উপলক্ষে শোভা যাত্রা অনুষ্ঠিত  চর রাজিবপুরে ৪ মাদক মামলার আসামি আবারও ইয়াবাসহ গ্রেফতার সুনামগঞ্জে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব সাতক্ষীরায় ২৪ অক্টোবর থেকে সম্পূর্ণ ফ্রিতে সাঁতার প্রশিক্ষণ শুরু কাশিয়ানিতে অবাধে ড্রেজার মেশিন চালাচ্ছে

কাশিয়ানিতে অবাধে ড্রেজার মেশিন চালাচ্ছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৭:৩৬ অপরাহ্ণ, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার বরইভিটা, শুক্তগ্রাম, দহিসারা, রাজপাট প্রভৃতি গ্রামে অসীম নামে এক ব্যক্তি অবৈধভাবে ড্রেজার মেশিন চালিয়ে যাচ্ছে তার মর্জিমাফিক। প্রশাসনের নাকের ডগায় নিষিদ্ধ ড্রেজার মেশিন চালিয়ে বালু ব্যবসা করায় অত্র এলাকার মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছে। অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় যে কোনো সময় সংশ্লিষ্ট এলাকায় ভুমি ধ্বস শুরু হতে পারে বলে মানুষের মনে ভীতির সঞ্চার হয়েছে।

আজ বুধবার ২১ অক্টোবর সরেজমিন বরইভিটা গ্রামে গিয়ে দেখা গেছে বরইভিটা দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাহামুদুর রহমান খানের বাড়ীর সামনে অসীম নামে ওই ব্যক্তি অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বাঝলু উত্তোলন করছে।

অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার কারন মোবাইল ফোনে জানতে চাইলে অসীম বলেন, আমি এলাকায় নতুন না যে আমাকে কারো অনুমতি নিয়ে ড্রেজার মেশিন চালাতে হবে। আপনাদের কাছে কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। আপনারা সাংবাদিকরা সরকার না। আমি মেশিন চালাবো আপনারা পারলে ঠেকাবেন।

এ ব্যাপারে কাশিয়ানি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা লিজার সাথে আলাপ করা হলে তিনি বলেন, অবৈধ ড্রেজার মেশিন ব্যবসায়ী অসীম সম্পর্কে আগেও অভিযোগ পেয়েছি। এ খুব চতুর লোক। তবে তাকে ড্রেজার মেশিনসহ হাতনাতে আটকের প্রচেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :