ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পিআইবি মহাপরিচালকের মতবিনিময় বাকেরগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা নূরুল ইসলাম বুলবুল এমপির সহযোগিতায় ডেঙ্গু প্রতিরোধে ১৫টি স্প্রে মেশিনসহ উপকরণ বিতরণ গোপালগঞ্জে নামাজ পড়ে ফেরার পথে কুপিয়ে জখম, অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে সোনামসজিদ সীমান্তে যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ সুলতানা আটক ময়মনসিংহ নগরী বিজয়া দশমী উপলক্ষে শোভা যাত্রা অনুষ্ঠিত  চর রাজিবপুরে ৪ মাদক মামলার আসামি আবারও ইয়াবাসহ গ্রেফতার সুনামগঞ্জে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব সাতক্ষীরায় ২৪ অক্টোবর থেকে সম্পূর্ণ ফ্রিতে সাঁতার প্রশিক্ষণ শুরু কাশিয়ানিতে অবাধে ড্রেজার মেশিন চালাচ্ছে

নূরুল ইসলাম বুলবুল এমপির সহযোগিতায় ডেঙ্গু প্রতিরোধে ১৫টি স্প্রে মেশিনসহ উপকরণ বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪০:৫৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে স্প্রে মেশিনসহ বিভিন্ন পরিচ্ছন্নতা উপকরণ বিতরণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুলের ব্যক্তিগত অর্থায়নে সামাজিক সংগঠন আন নাসিহা ফাউন্ডেশনের মাধ্যমে এ সব উপকরণ প্রদান করা হয়। বুধবার ২১ অক্টোবর বিকেল ৪ টায় পুরাতন সিএন্ডবির সংলগ্ন নবাবগঞ্জ মহিলা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে আন নাসিহা ফাউন্ডেশনের আয়োজিত এ কর্মসূচির আওতায় পৌরসভার ১৫টি ওয়ার্ডের জন্য একটি করে স্প্রে মেশিন দেওয়া হয়। ডেঙ্গুর প্রকোপ মোকাবিলা, মশার বংশবিস্তার রোধ এবং মশাবাহিত রোগ প্রতিরোধে পৌরসভার পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম আরও গতিশীল করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন নাসিহা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানী। প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল। এ সময় উপস্থিত ছিলেন আন নাসিহা ফাউন্ডেশনের সহ-সভাপতি ও পৌর নায়েবে আমীর অ্যাডভোকেট শফিক এনায়তুল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ মোক্তার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ শহর ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আল গালিব, যুগ্ম সাধারণ সম্পাদক তোহরুল ইসলাম সোহেলসহ সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবকেরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল বলেন, “ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত মশক নিধন এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার কোনো বিকল্প নেই। এ জন্য সবাইকে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন পানি জমে মশার প্রজননক্ষেত্র তৈরি না হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে।” তিনি ডেঙ্গু মোকাবিলায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। আয়োজকরা জানান, ডেঙ্গুর প্রকোপ কমাতে নিয়মিত মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অত্যন্ত জরুরি। বিতরণ করা স্প্রে মেশিন ও পরিচ্ছন্নতা উপকরণ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মশক নিধন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম আরও কার্যকর করতে সহায়তা করবে। আন নাসিহা ফাউন্ডেশনের এ উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্ন নগর গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :