ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পিআইবি মহাপরিচালকের মতবিনিময় বাকেরগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা নূরুল ইসলাম বুলবুল এমপির সহযোগিতায় ডেঙ্গু প্রতিরোধে ১৫টি স্প্রে মেশিনসহ উপকরণ বিতরণ গোপালগঞ্জে নামাজ পড়ে ফেরার পথে কুপিয়ে জখম, অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে সোনামসজিদ সীমান্তে যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ সুলতানা আটক ময়মনসিংহ নগরী বিজয়া দশমী উপলক্ষে শোভা যাত্রা অনুষ্ঠিত  চর রাজিবপুরে ৪ মাদক মামলার আসামি আবারও ইয়াবাসহ গ্রেফতার সুনামগঞ্জে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব সাতক্ষীরায় ২৪ অক্টোবর থেকে সম্পূর্ণ ফ্রিতে সাঁতার প্রশিক্ষণ শুরু কাশিয়ানিতে অবাধে ড্রেজার মেশিন চালাচ্ছে

সোনামসজিদ সীমান্তে যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ সুলতানা আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩২:৪১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :‌ চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় জেলা যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ সুলতানা বেগমকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার ২১ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট এলাকা থেকে তাঁকে আটক করা হয়। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সদস্যরা তাঁকে আটক করেন। আটক সুলতানা বেগম (৩৫) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সেহালা কলোনি এলাকার মো. জুলমত আলীর মেয়ে। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। আটকের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।

তবে তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিস্তারিত তথ্য এবং আটকের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :