ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পিআইবি মহাপরিচালকের মতবিনিময় বাকেরগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা নূরুল ইসলাম বুলবুল এমপির সহযোগিতায় ডেঙ্গু প্রতিরোধে ১৫টি স্প্রে মেশিনসহ উপকরণ বিতরণ গোপালগঞ্জে নামাজ পড়ে ফেরার পথে কুপিয়ে জখম, অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে সোনামসজিদ সীমান্তে যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ সুলতানা আটক ময়মনসিংহ নগরী বিজয়া দশমী উপলক্ষে শোভা যাত্রা অনুষ্ঠিত  চর রাজিবপুরে ৪ মাদক মামলার আসামি আবারও ইয়াবাসহ গ্রেফতার সুনামগঞ্জে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব সাতক্ষীরায় ২৪ অক্টোবর থেকে সম্পূর্ণ ফ্রিতে সাঁতার প্রশিক্ষণ শুরু কাশিয়ানিতে অবাধে ড্রেজার মেশিন চালাচ্ছে

সুনামগঞ্জে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৫:২৭ অপরাহ্ণ, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

বুধবার ২১ অক্টোবর বিজয়া দশমীতে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ থেকে পৃথকভাবে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দেওয়া হয়। দশমীর সকাল থেকেই পূজামণ্ডপগুলোতে বেজে ওঠে দেবী দুর্গার বিদায়ের সুর। ভক্তদের অংশগ্রহণে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর দুপুর থেকে শুরু হয় প্রতিমা বিসর্জন। এ বছর সুনামগঞ্জে ৪৪৪ টি সার্বজনীন পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।

শহরের রায়পাড়া-সোমপাড়া দুর্গামন্দিরের প্রতিমা সন্ধ্যা ৭ টার দিকে বালুর মাঠ সংলগ্ন সুরমা নদীতে বিসর্জন দেয়া হয়। প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে সুরমা নদীর দুই পাড়ে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। আনন্দ, আবেগ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভক্তরা দেবী দুর্গাকে বিদায় জানান।

হিন্দুধর্মীয় রীতি অনুযায়ী, বিজয়া দশমীতে দেবী দুর্গা মর্ত্যলোক ছেড়ে কৈলাসে ফিরে যান। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের ভেতরের অসুরিক প্রবৃত্তি-কাম, ক্রোধ, হিংসা ও লালসা পরিত্যাগ করাই বিজয়া দশমীর মূল শিক্ষা। পাশাপাশি পারস্পরিক ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার বার্তাও বহন করে এ উৎসব।

প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন ও নিরাপদ করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারায় সন্তোষ প্রকাশ করেন আয়োজক কমিটির সভাপতি সুমন সাহা সাধারণ সম্পাদক সাগর রায়, বিএনপি নেতা বিপ্লব দে।

সার্বিক বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তাপস শীল জানান, এ বছর সুনামগঞ্জে ৪৪৪ টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। পূজামণ্ডপের প্রতিমা অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে বিসর্জন সম্পন্ন হয়েছে।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টায় শারদীয় দুর্গাপূজার সূচনা থেকে শুরু করে প্রতিমা বিসর্জন পর্যন্ত পুরো আয়োজন শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :