ঢাকা ১১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা ‘ল’ কলেজে প্রবেশপত্র দেয়ার নামে চলছে অর্থ বানিজ্য ! পলাশ কুন্ডু থেকে গয়েশ্বর চন্দ্র রায় তকমা পাওয়া এখন অপপ্রচারের শিকার মাস্টারপ্ল্যানে বদলে যাবে কুমিল্লা নগরী, আধুনিক ও বাসযোগ্য শহর গড়ার উদ্যোগ তেঁতুলিয়ায় হা-ডু-ডু টুর্নামেন্টের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল ও রামদাসহ গ্রেপ্তার ২ চাঁপাইনবাবগঞ্জে পাচারের উদ্দেশ্যে পরিবহনের সময় ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ দুজনের কারাদণ্ড পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা গোপালগঞ্জে সাংবাদিকের স্ত্রী বিয়োগ পিরোজপুরে মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা

গোপালগঞ্জে পুলিশকে চড় মারার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৮:৫২ অপরাহ্ণ, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দায়িত্ব পালনকালে পোশাক পরা এক গ্রাম পুলিশ সদস্যকে চড় মারার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রানা মোল্লার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী গ্রাম পুলিশ সদস্য নাজিম প্রশাসনের কাছে বিচার দাবি করেছেন।

মঙ্গলবার ২০ অক্টোবর রাতে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সাংবাদিকদের নজরে আসে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুকতাইল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ সদস্য নাজিম গত বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দায়িত্ব পালন করছিলেন। এ সময় চেয়ারম্যান রানা মোল্লা তাঁর কাছে দেলোয়ার চৌকিদারের অবস্থান জানতে চান।

জবাবে নাজিম জানান, দেলোয়ার চৌকিদার স্কুলের টিপ মারতে গেছেন। এ কথা বলার পরই চেয়ারম্যান তাঁকে চড় মারেন বলে অভিযোগ করেন নাজিম।

গ্রাম পুলিশ সদস্য নাজিম বলেন, ‘চেয়ারম্যান রানা মোল্লা আমাকে জিজ্ঞাসা করেন, দেলোয়ার চৌকিদার কোথায়। আমি বলি, তিনি স্কুলের টিপ মারতে গেছেন। এ কথা বলার সঙ্গে সঙ্গে চেয়ারম্যান সবার সামনে আমাকে থাপ্পড় মারেন। আমি গ্রাম পুলিশের পোশাক পরে দায়িত্ব পালন করছিলাম। আমাকে এভাবে মারার কোনো অধিকার তাঁর নেই। আমি প্রশাসনের কাছে এ ঘটনার বিচার চাই।’

এ বিষয়ে বক্তব্য জানতে সুকতাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রানা মোল্লার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

ভুক্তভোগী গ্রাম পুলিশ সদস্য ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :