গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক
- আপডেট সময় : ০৯:০৫:০১ অপরাহ্ণ, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১৬ জুলাই গোপালগঞ্জে গণহত্যাকারী ইউনুস গং এর ফাঁসি চাই লেখা সংবলিত পোস্টার লাগানোর অভিযোগে লিটন মন্ডল (৩২) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার ১০অক্টোবর সকাল ১১টার দিকে উপজেলা সদরের শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়। আটক লিটন মন্ডল গোপালগঞ্জ জেলা শহরের বেদগ্রাম এলাকার নির্মল মন্ডলের ছেলে। তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের শ্রম বিষয়ক সম্পাদক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লিটন মন্ডল জেলা আওয়ামী লীগ গোপালগঞ্জের ব্যানারে ১৬ জুলাই গোপালগঞ্জে গণহত্যাকারী ইউনুস গং এর ‘ফাঁসি চাই’ লেখা-সংবলিত পোস্টার লাগাচ্ছিলেন। এ সময় স্থানীয় লোকজন তাঁকে প্রথমে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পোস্টারসহ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াদ মাহামুদ জানান, আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।




















