ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বগুড়া জেলা সিএনজি চালিত অটোরিকশা পরিবহন মালিক সমিতির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গলাচিপায় আগুনে পুড়ে ছাই দুই দোকান, ক্ষতি প্রায় ১১ লাখ টাকা সাতক্ষীরা জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ সাতক্ষীরা তালায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ প্রদান মুকসুদপুরে শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা ভারতে পাচারের আগমুহূর্তে ভোমরা সীমান্ত থেকে গোপালগঞ্জের অপহৃত শিশু উদ্ধার, গ্রেফতার ১ সাতক্ষীরা তালায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ প্রদান

নারীদের সম্মান বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী তাদের নামে ফ্যামিলি কার্ড দিয়েছে : এস এম জিলানী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০১:২৪ অপরাহ্ণ, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ ৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের এমপি ও কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেছেন, আমাদের সমাজে নারীরা অবহেলিত, কারণ তারা কোন রোজগার করে না।
যার কারণে সমাজে ও পরিবারে নারীদের সম্মান বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি পরিবারের নারী সদস্যের নামে ফ্যামিলি কার্ড দিয়েছেন।

ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে শনিবার সকাল ১০ টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এমপি জিলানী বলেন, বাংলাদেশে গত ১৭ বছর একটি ফ্যাসিবাদী সরকার দেশের প্রত্যেকটি অর্থনৈতিক ভিত ধ্বংস করে দিয়েছে। লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে।
তাই বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর। অর্থনৈতিক দিকটা চিন্তা করেই পর্যায়ক্রমে প্রত্যেক পরিবারকে কার্ড দেওয়ার চিন্তা করেছেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, একটি ভঙ্গুর অর্থনীতির উপর দাঁড়িয়ে বর্তমান নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে। আমাদের দেশের অর্থনীতি যদি ভালো থাকতো সকল পরিবারকে একবারে কার্ড দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হতো। তবে বর্তমান সরকারের দক্ষতায় অর্থনীতির অবস্থা ধীরে ধীরে উন্নত হচ্ছে।

উদ্বোধন অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে প্রশিক্ষণে অংশ নেয়া ১৫ জন তথ্য সংগ্রহকারী ও ১ জন সুপারভাইজারকে ডিজিটাল ট্যাব বিতরন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :