বাংলাদেশ শিক্ষক সমিতি তেতুলিয়া উপজেলা শাখার সভাপতি হারুন মহাসচিব ফারুক পূনঃ নির্বাচিত
- আপডেট সময় : ১০:১৯:৩৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : বাংলাদেশ শিক্ষক সমিতি তেঁতুলিয়া উপজেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচনে বিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদ সভাপতি ও রণচন্ডী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল্লাহ আল ফারুক মহাসচিব নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে শালবাহান বালিকা উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক অতিরিক্ত মহাসচিব নির্বাচিত হয়েছেন সাংবাদিক মোঃ সোহরাব আলী। জানা গেছে ২৯ অক্টোবর বিকেলে শিক্ষক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন সিপাই পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাহেরুল ইসলাম ও নির্বাচন কমিশনার রণঢন্ডি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইদ্রিস আলী ও নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক। ৩৩ সদস্য বিশিষ্ট বাংলাদেশ শিক্ষক সমিতি তেতুলিয়া উপজেলা শাখার কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ রবিউল ইসলাম, মোঃ আতিয়ার রহমান, মোঃ শরিফুল ইসলাম, যুগ্ন সচিব রহমত আলী, জাকির হোসেন, সুফিয়া খাতুন, সাংগঠনিক সচিব আতাউর রহমান, আব্দুল খালেক, প্রকাশনা সচিব তানিয়া খাতুন, দপ্তর আমজাদ হোসেন, প্রচার সচিব মোঃ দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক সচিব মোসাম্মৎ রুনা আক্তার সহ অন্যান্য ৩৩টি নির্বাচিত হয়েছেন।
উল্লেখ যে উপজেলার ২৪ টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ভোট প্রদানের কথা থাকলেও ১৬টি বিদ্যালয় প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।



















