ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর জাপান সফর — ভিভিআইপি ফ্লাইটে বিতর্কিতদের হাতে দায়িত্ব, জাতীয় নিরাপত্তা কতটা সুরক্ষিত? সাতক্ষীরা জলাবদ্ধতায় ডুবছে কৃষি অনাবাদি সাড়ে ১২ হাজার হেক্টর জমি সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত বাংলাদেশ শিক্ষক সমিতি তেতুলিয়া উপজেলা শাখার সভাপতি হারুন মহাসচিব ফারুক পূনঃ নির্বাচিত গোপালগঞ্জে সাবমারসিবল পাম্পের পানির সাথে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় গোপালগঞ্জ শহর সমাজসেবার সেমিনার রাজিবপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ২ দেবীগঞ্জে ৩ সন্তানের জননীকে স্ত্রী দাবি ভূমি কর্মচারীর, ‘তালাক’ দ্বন্দ্বে থানায় সাবেক-বর্তমান স্বামী

সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৫:০১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা প্রতিনিধি : আজ ২৯ অক্টোবর সাতক্ষীররা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের অফিসার ও ফোর্সের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত কিট প্যারেড পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), জনাব মিথুন সরকার।

কিট প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেন। এ সময় তিনি সরকারি ইস্যুকৃত মালামালের যথাযথ ব্যবহার ও সংরক্ষণ নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন। তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। তাই প্রত্যেক পুলিশ সদস্যকে সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে এবং বাংলাদেশ পুলিশের ড্রেস রুল অনুসরণ করে মানসম্মত পোশাক পরিধান করতে হবে।

এ ছাড়া, তিনি পুলিশ সদস্যদের কিট বই যাচাই করে প্রাপ্যতা নিশ্চিত করেন এবং নিজ নামে ইস্যুকৃত সরকারি মালামাল কোনো অবস্থাতেই অন্যের কাছে হস্তান্তর না করার বিষয়ে সতর্ক করেন।

এ সময় সাতক্ষীরা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :