মাভাবিপ্রবির সিপিএস বিভাগের ‘একান্তর-২১’ ব্যাচ ডে উদ্যাপন
- আপডেট সময় : ১০:০২:১০ অপরাহ্ণ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
মাভাবিপ্রবি প্রতিনিধি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের ২১তম ব্যাচ ‘একান্তর-২১’-এর ব্যাচ ডে উদ্যাপন করা হয়েছে।
বুধবার ২৮ অক্টোবর কেক কাটার মধ্য দিয়ে শুরু হওয়া এ আয়োজনে শিক্ষার্থীরা দিনব্যাপী খাওয়াদাওয়া, খেলাধুলা ও বিভিন্ন আনন্দঘন কর্মসূচিতে অংশ নেন। অনুষ্ঠানে বিভাগের চেয়ারম্যানসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভাগের চেয়ারম্যান শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনে সফলতা অর্জনে মনোযোগী, পরিশ্রমী ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। পাশাপাশি বিশ্ববিদ্যালয়জীবনে গড়ে ওঠা বন্ধুত্ব ও পারস্পরিক সম্পর্ক আজীবন অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৮ অক্টোবর সিপিএস বিভাগে ক্লাস শুরুর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়জীবন শুরু করেন ২১তম ব্যাচের শিক্ষার্থীরা। দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর ব্যাচ ডে উদ্যাপন করেন তাঁরা।




















