ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাবিপ্রবিতে ২১ দফা দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি পটুয়াখালীর দুমকিতে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন ছুটির দিনে জনসমুদ্র গুড়পুকুর মেলা, নৌকায় উঠতেই দীর্ঘ সারি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি জব্দ ময়মনসিংহে এসএমই পণ্য মেলা উদ্বোধন নিরাপদ খাদ্য উৎপাদন ও কারিগরি শিক্ষায় দেশকে এগিয়ে নিতে হবে : কৃষিমন্ত্রী আমিন উর রশিদ  ৬০ বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ নতুন প্রজন্মকে নিয়ে হতাশ নই : মনিরুল হক চৌধুরী ইমাম-মুয়াজ্জিনদের আধুনিক কৃষিতে সম্পৃক্ত করতে প্রশিক্ষণ দেয়া হবে : কৃষিমন্ত্রী

রাজিবপুরে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শুভযাত্রা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৯:২৬ অপরাহ্ণ, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার জাউনিয়ার চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে যাত্রা শুরু করেছে অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

শনিবার ৩ অক্টোবর সকাল সাড়ে ১১টায় জাউনিয়ার চর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান শিক্ষক আকবর হোসেন বাবু উদ্বোধন ঘোষণা করেন।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমান, মাওলানা আবু তালেব, সিনিয়র শিক্ষক আব্দুল আলিম, বেলাল হোসেন বিএসসি, সিনিয়র শিক্ষক আব্দুল মতিন, রায়হানুল ইসলাম, রেজাউল করিম, রফিকুল ইসলাম ও মনিরুজ্জামান প্রমুখ।এছাড়া বক্তব্য রাখেন মাহবুবুর রহমান প্রভাষক জামালপুর আশেক মাহমুদ সরকারি কলেজ,নুর হোসেন, তারেক আজিজ, ফজলুল হক, আলমগীর হোসেন, হাফিজুর রহমান, মুকুল হোসেন ও রনি প্রমুখ। মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি, শিক্ষার মানোন্নয়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

বক্তারা বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা সম্ভব।

পাশাপাশি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অ্যাসোসিয়েশনটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজিবপুরে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শুভযাত্রা