রাজিবপুরে মা ইলিশ রক্ষায় অভিযান, জব্দ জাল পুড়িয়ে বিনষ্ট
- আপডেট সময় : ০৯:৩৪:৪৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় মা ইলিশের প্রজনন ও বংশবিস্তার রক্ষায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।
মঙ্গলবার ২০ অক্টোবর পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. সাদেকুল হাসান খান ও উপজেলা মৎস্য কর্মকর্তা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং ইলিশের বংশবিস্তার রক্ষায় অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। নিষিদ্ধ জালের মাধ্যমে মাছ শিকার বন্ধে প্রশাসনের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার পাশাপাশি অবৈধ জাল ব্যবহার ও মাছ শিকার থেকে বিরত থাকতে জেলেদের প্রতি আহ্বান জানানো হয়েছে।



















