ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
একজন চীর বিপ্লবী, চীর বিদ্রোহী রাজনীতিকের নাম ভাষাসৈনিক অলি আহাদ : সিদ্দিক তালুকদার ময়মনসিংহে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে রেঞ্জে : ডিআইজি শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন মেয়র প্রার্থী আব্দুল্লাহ আল নোমান সাতক্ষীরার গুড়পুকুর মেলায় পৌরসভার রাজস্ব ফাঁকি দিয়ে আ.লীগ নেতার কোটি টাকার বাণিজ্য রাজিবপুরে মা ইলিশ রক্ষায় অভিযান, জব্দ জাল পুড়িয়ে বিনষ্ট চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুলটি অস্তিত্ব সংকটে তেঁতুলিয়ায় ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে থানায় বাবার লিখিত আবেদন সাবেক এমপি মুক্তারের দুই দিনের রিমান্ড মঞ্জুর  পরিবেশ বিপন্ন করে পঞ্চগড়ে ইটভাটায় দেদারসে পূড়ছে জ্বালানি কাঠ ও গুঁড়া; শাস্তির আওতায় আনার দাবি পরিবেশ বাদীদের

সাবেক এমপি মুক্তারের দুই দিনের রিমান্ড মঞ্জুর 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৩:২০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার ২০ অক্টোবর দুপুরে পঞ্চগড় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরিফ হোসেন মুন্না এই আদেশ দেন।

রিমান্ড শুনানির সময় নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তা উপস্থিত ছিলেন।

এর আগে, সোমবার দুপুরে এই আওয়ামী লীগের সংসদ সদস্যকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইজিবাইক চালক আল আমিন নিখোঁজের পরে গুম ও হত্যা মামলায় আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক (এসআই) মানিক মিয়া ৫ দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ সময় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পিপি আবু সায়েদ, জজ আদালতের অতিরিক্ত পিপি ইয়াসিনুল হক দুলালসহ সরকারি ও আসামি পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

মামলার আসামি পক্ষের আইনজীবী মির্জা সারোয়ার হোসেন বলেন, আজকে আমরা তার জামিন আবেদন করেছিলাম। আদালত জামিন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা আশাবাদী পরবর্তী শুনানিতে আমার মক্কেল একজন নাগরিক হিসেবে জামিন পাবেন।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পিপি আবু সায়েদ বলেন, বেলা ১১ টায় আসামি মুক্তাকে আদালতে তোলা হয়েছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা ৫ দিনের রিমান্ড আবেদন করেন। আমরা ৫ দিনেরই চেয়েছিলাম। কিন্তু পরে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই সাথে আসামি পক্ষের করা জামিন আবেদনের বিরোধিতা করি। কারণ তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের রক্ত দিয়ে গোসল করতে চেয়েছিলেন। তিনি এই মামলায় প্রক্যক্ষভাবে জড়িত ছিলেন।

পঞ্চগড় আদালতের পরিদর্শক (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় সাবেক সাংসদ মুক্তাকে রিমান্ড মঞ্জুর শেষে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :