ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
একজন চীর বিপ্লবী, চীর বিদ্রোহী রাজনীতিকের নাম ভাষাসৈনিক অলি আহাদ : সিদ্দিক তালুকদার ময়মনসিংহে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে রেঞ্জে : ডিআইজি শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন মেয়র প্রার্থী আব্দুল্লাহ আল নোমান সাতক্ষীরার গুড়পুকুর মেলায় পৌরসভার রাজস্ব ফাঁকি দিয়ে আ.লীগ নেতার কোটি টাকার বাণিজ্য রাজিবপুরে মা ইলিশ রক্ষায় অভিযান, জব্দ জাল পুড়িয়ে বিনষ্ট চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুলটি অস্তিত্ব সংকটে তেঁতুলিয়ায় ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে থানায় বাবার লিখিত আবেদন সাবেক এমপি মুক্তারের দুই দিনের রিমান্ড মঞ্জুর  পরিবেশ বিপন্ন করে পঞ্চগড়ে ইটভাটায় দেদারসে পূড়ছে জ্বালানি কাঠ ও গুঁড়া; শাস্তির আওতায় আনার দাবি পরিবেশ বাদীদের

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৯:২৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও তালা কাটার সরঞ্জামসহ মতিউর রহমান মতি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। রবিবার দিবাগত রাত ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘোরিয়া-যাদুপুর সড়কের সুইসগেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মতিউর রহমান মতি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের মৃত ফিরোজ আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় সদর মডেল থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়।

এ সময় সন্দেহভাজন মতিউর রহমানকে আটক করে তল্লাশি করা হলে তার কাছ থেকে একটি ধারালো হাসুয়া, একটি কান্তা, দুটি লোহার রড ও তালা কাটার একটি যন্ত্র উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :