ঢাকা ১১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা ‘ল’ কলেজে প্রবেশপত্র দেয়ার নামে চলছে অর্থ বানিজ্য ! পলাশ কুন্ডু থেকে গয়েশ্বর চন্দ্র রায় তকমা পাওয়া এখন অপপ্রচারের শিকার মাস্টারপ্ল্যানে বদলে যাবে কুমিল্লা নগরী, আধুনিক ও বাসযোগ্য শহর গড়ার উদ্যোগ তেঁতুলিয়ায় হা-ডু-ডু টুর্নামেন্টের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল ও রামদাসহ গ্রেপ্তার ২ চাঁপাইনবাবগঞ্জে পাচারের উদ্দেশ্যে পরিবহনের সময় ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ দুজনের কারাদণ্ড পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা গোপালগঞ্জে সাংবাদিকের স্ত্রী বিয়োগ পিরোজপুরে মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা

সিরাজদিখানে কেক কেটে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তা’র প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৮:৪৪ অপরাহ্ণ, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সিগঞ্জ প্রতিনিধি : উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে মুন্সিগঞ্জের সিরাজদিখানে স্থানীয় পত্রিকা ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে।

বুধবার ২১ অক্টোবর বিকেলে পত্রিকাটির সিরাজদিখান কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে এ বর্ষপূর্তি উদ্‌যাপন করা হয়।

অনুষ্ঠানে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তা’র সম্পাদক আশরাফ ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা এমদাদুল হক পলাশ।

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা পরিবারের সদস্য ও আবির ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী সাংবাদিক রুবেল বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসিক বিক্রমপুরের সম্পাদক ও সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মাহমুদ হাসান মুকুট, সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল, সাবেক সাধারণ সম্পাদক জাবেদুর রহমান জোবায়ের, সিরাজদিখানের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শরিফ খান এবং মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সাফকাত হোসেন রকি।

প্রধান অতিথির বক্তব্যে এমদাদুল হক পলাশ বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা একটি অঞ্চলের ইতিবাচক পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারে। হাঁটি হাঁটি পা পা করে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তা’ এক বছর পূর্ণ করল। পত্রিকাটি আগামী দিনেও সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে মুন্সিগঞ্জবাসীর সুখ-দুঃখের কথা তুলে ধরবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা পত্রিকার উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন। আলোচনা পর্ব শেষে আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :