অতি বিপ্লবীদের এবার দাঁতভাঙা জবাব দেয়া হবে : অপর্ণা রায়
- আপডেট সময় : ০৮:৫৯:০৬ অপরাহ্ণ, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
মাদারীপুর প্রতিনিধি : বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অপর্ণা রায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারকে বিপদে ফেলার জন্য বিদেশে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সরকারের উচ্ছিষ্টরা চোরাগুপ্তা হামলা চালাতে চায় । কিন্তু জাতীয়তাবাদী শক্তির ঐক্যের কাছে এরা সব সময়ই পরাজিত হয়েছে।
আজ মাদারীপুরের রাজৈর থানার টেকের হাট বন্দরে স্থানীয় এক রেস্তোরাঁয় এক নাগরিক সভায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মাদারীপুর জেলা শাখার সভাপতি জিবন কুমার বোসের সভাপতিত্বে অপর্ণা রায় বলেন, দুর্বৃত্তরা যদি অতি বিপ্লবীপণা দেখাতে চায় তাহলে জাতীয়তাবাদী শক্তি এবার তাদের দাঁতভাঙা জবাব দিবে ।
এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিনি রাজৈর থানার ওসি জনাব আমিনুল ইসলামকে এলাকার জনগণকে সাথে নিয়ে কাজ করার অনুরোধ জানান।
নাগরিক সভায় খায়ের হাওলাদার, মিরাজ ফকির, জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সুভাষ চন্দ্র দাস, রাজৈর থানার ওসি আমিনুল ইসলাম , রহমত উল্লাহ খন্দকার , বিশ্বজিৎ ভদ্র,কানাইলাল শিকারি , অনিক সাহা তন্ময়, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মাদারীপুর জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




















