মুকসুদপুরে শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা
- আপডেট সময় : ০৯:২৫:২৮ অপরাহ্ণ, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি : জেলার মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজাু-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা হয়েছে।
শারদীয় দুর্গোৎসব-২০২৬ উদ্যাপন উপলক্ষে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় পূজামণ্ডপসমূহের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মো:সেলিমুজ্জামান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো: আরিফ-উজ-জামান।
মতবিনিময় সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।



















