ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বগুড়া জেলা সিএনজি চালিত অটোরিকশা পরিবহন মালিক সমিতির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গলাচিপায় আগুনে পুড়ে ছাই দুই দোকান, ক্ষতি প্রায় ১১ লাখ টাকা সাতক্ষীরা জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ সাতক্ষীরা তালায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ প্রদান মুকসুদপুরে শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা ভারতে পাচারের আগমুহূর্তে ভোমরা সীমান্ত থেকে গোপালগঞ্জের অপহৃত শিশু উদ্ধার, গ্রেফতার ১ সাতক্ষীরা তালায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ প্রদান

বগুড়া জেলা সিএনজি চালিত অটোরিকশা পরিবহন মালিক সমিতির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫১:৩৬ অপরাহ্ণ, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়া প্রতিনিধি : বগুড়া জেলা মিশুক, বেবিট্যাক্সি ও ট্র্যাক্সিকার সিএনজি চালিত অটোরিকশা পরিবহন মালিক সমিতি (রেজিঃ রাজ-৯১২)-এর নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৯ অক্টোবর সন্ধ্যায় বগুড়া শহরের সাতমাথা পার্ক রোডে অবস্থিত ফুড এক্সপোটেক্সে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি রাকিবুল ইসলাম শুভ। সভা সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মমিনুল হক মঞ্জু।

সভায় বক্তব্য দেন সমিতির সহ-সভাপতি মমিনুর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক এস আলম, কোষাধ্যক্ষ ফিরোজ মোহাম্মদ তানভীর, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, সড়ক সম্পাদক শফিকুল ইসলাম, সহসড়ক সম্পাদক সাব্বির হোসেন এবং ধর্মীয় সম্পাদক মনির মণ্ডলসহ নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা।

সভায় সমিতির চলমান সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা, সিএনজি চালিত অটোরিকশার মালিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং সমিতির সাংগঠনিক ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে করণীয় নির্ধারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সমিতির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং সদস্যদের পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বগুড়া জেলা সিএনজি চালিত অটোরিকশা পরিবহন মালিক সমিতির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৫১:৩৬ অপরাহ্ণ, শনিবার, ১০ অক্টোবর ২০২৬