ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
একজন চীর বিপ্লবী, চীর বিদ্রোহী রাজনীতিকের নাম ভাষাসৈনিক অলি আহাদ : সিদ্দিক তালুকদার ময়মনসিংহে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে রেঞ্জে : ডিআইজি শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন মেয়র প্রার্থী আব্দুল্লাহ আল নোমান সাতক্ষীরার গুড়পুকুর মেলায় পৌরসভার রাজস্ব ফাঁকি দিয়ে আ.লীগ নেতার কোটি টাকার বাণিজ্য রাজিবপুরে মা ইলিশ রক্ষায় অভিযান, জব্দ জাল পুড়িয়ে বিনষ্ট চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুলটি অস্তিত্ব সংকটে তেঁতুলিয়ায় ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে থানায় বাবার লিখিত আবেদন সাবেক এমপি মুক্তারের দুই দিনের রিমান্ড মঞ্জুর  পরিবেশ বিপন্ন করে পঞ্চগড়ে ইটভাটায় দেদারসে পূড়ছে জ্বালানি কাঠ ও গুঁড়া; শাস্তির আওতায় আনার দাবি পরিবেশ বাদীদের

পঞ্চগড়ে নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪২:২০ অপরাহ্ণ, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি : বেকারত্ব দূরীকরণ এবং টেকসই ব্যবসা পরিচালনায় নতুন উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে পঞ্চগড়ে শুরু হয়েছে মাসব্যাপী প্রশিক্ষণ। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এর অর্থায়নে ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ সিসিপ (SICIP) প্রকল্পের আওতায় আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়ন করছে যমুনা ব্যাংক পিএলসি।

সোমবার ১৯ অক্টোবর দুপুরে আরডিআরএস বাংলাদেশের হলরুমে প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন সিসিপ প্রোগ্রামের এক্সিকিউটিভ প্রোগ্রাম ডিরেক্টর এবং অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ ওয়ালিদ হোসেন।

অনুষ্ঠানে যমুনা ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং সিবিও নূর মোহাম্মদের সভাপতিত্বে সিসিপ প্রোগ্রামের ডেপুটি এক্সিকিউটিভ প্রোগ্রাম ডিরেক্টর এবং অর্থ বিভাগের যুগ্মসচিব ময়নুল হাসান, সিসিপ প্রোগ্রামের এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ প্রোগ্রাম ডিরেক্টর এবং অর্থ বিভাগের উপসচিব মাহমুদা আক্তার, যমুনা ব্যাংকের এসএমই বিভাগের প্রধান নাসরুল হাদি মোহাম্মদ নুসরাত, বাংলাদেশ ব্যাংকের প্রোগ্রাম ডাইরেক্টর মো মাসুম বিল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা আশা প্রকাশ করেন বলেন, উত্তরাঞ্চলে উদ্যোক্তা উন্নয়নে এই ধরণের সময়োপযোগী প্রশিক্ষণ প্রান্তিক পর্যায়ে নতুন ব্যবসার বিকাশ ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :