ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
একজন চীর বিপ্লবী, চীর বিদ্রোহী রাজনীতিকের নাম ভাষাসৈনিক অলি আহাদ : সিদ্দিক তালুকদার ময়মনসিংহে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে রেঞ্জে : ডিআইজি শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন মেয়র প্রার্থী আব্দুল্লাহ আল নোমান সাতক্ষীরার গুড়পুকুর মেলায় পৌরসভার রাজস্ব ফাঁকি দিয়ে আ.লীগ নেতার কোটি টাকার বাণিজ্য রাজিবপুরে মা ইলিশ রক্ষায় অভিযান, জব্দ জাল পুড়িয়ে বিনষ্ট চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুলটি অস্তিত্ব সংকটে তেঁতুলিয়ায় ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে থানায় বাবার লিখিত আবেদন সাবেক এমপি মুক্তারের দুই দিনের রিমান্ড মঞ্জুর  পরিবেশ বিপন্ন করে পঞ্চগড়ে ইটভাটায় দেদারসে পূড়ছে জ্বালানি কাঠ ও গুঁড়া; শাস্তির আওতায় আনার দাবি পরিবেশ বাদীদের

কুমিল্লায় কলার আড়তে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৮:৪৬ অপরাহ্ণ, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকার স্টেশন রোডে অপরিপক্ব কলা বিষাক্ত রাসায়নিক দিয়ে পাকানোর অভিযোগে ‘হালিমের কলার আড়ত’কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার ১৯ অক্টোবর বিকেলে পরিচালিত অভিযানে হাতেনাতে এ অনিয়ম ধরা পড়ে।

সোমবার বিকেল ৩টা থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে আদর্শ সদর উপজেলার স্টেশন রোড ও রেসকোর্স এলাকায় কলার আড়ত, মুদি দোকান এবং এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে অপরিপক্ব কলা বিষাক্ত রাসায়নিক ব্যবহার করে পাকানোর বিষয়টি শনাক্ত করা হয়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ‘হালিমের কলার আড়ত’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জনসমক্ষে মুচলেকা নিয়ে প্রতিষ্ঠানটিকে সংশোধনের সুযোগ দেওয়া হয়।

এ ছাড়া মুদি দোকান ও এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির প্রতিষ্ঠানগুলোতেও অভিযান পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকতে সতর্ক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। এ সময় সহযোগিতা করেন কুমিল্লা জেলা পুলিশের একটি দল, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ এবং অফিস সহকারী ফরিদা ইয়াসমিন।

ভোক্তা অধিদপ্তর জানায়,ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং বাজারে অনিয়ম প্রতিরোধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :