ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
একজন চীর বিপ্লবী, চীর বিদ্রোহী রাজনীতিকের নাম ভাষাসৈনিক অলি আহাদ : সিদ্দিক তালুকদার ময়মনসিংহে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে রেঞ্জে : ডিআইজি শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন মেয়র প্রার্থী আব্দুল্লাহ আল নোমান সাতক্ষীরার গুড়পুকুর মেলায় পৌরসভার রাজস্ব ফাঁকি দিয়ে আ.লীগ নেতার কোটি টাকার বাণিজ্য রাজিবপুরে মা ইলিশ রক্ষায় অভিযান, জব্দ জাল পুড়িয়ে বিনষ্ট চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুলটি অস্তিত্ব সংকটে তেঁতুলিয়ায় ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে থানায় বাবার লিখিত আবেদন সাবেক এমপি মুক্তারের দুই দিনের রিমান্ড মঞ্জুর  পরিবেশ বিপন্ন করে পঞ্চগড়ে ইটভাটায় দেদারসে পূড়ছে জ্বালানি কাঠ ও গুঁড়া; শাস্তির আওতায় আনার দাবি পরিবেশ বাদীদের

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযান ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৫:৪৩ অপরাহ্ণ, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও নেশাজাতীয় কাফ রিলিফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি)। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ হাজার টাকা।

বিজিবি সূত্র জানায়, রবিবার ১৮ অক্টোবর রাত আনুমানিক ৮টায় ৫৩ বিজিবির অধীনস্থ মাসুদপুর বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের ড্যাইসাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় তারা ৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় কাফ রিলিফ সিরাপ জব্দ করতে সক্ষম হয়।

পরবর্তীতে একই রাতে আনুমানিক ১০টা ১৫ মিনিটে মনোহরপুর বিওপি’র অপর একটি টহল দল দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে পৃথক অভিযান চালিয়ে ১৭ বোতল ভারতীয় মদ জব্দ করে। পরবর্তীতে জব্দকৃত সকল সিরাপ ও মদ আইনানুগ ব্যবস্থার অংশ হিসেবে শিবগঞ্জ থানায় জমা দেয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি অক্টোবর মাসে ৫৩ বিজিবি’র অব্যাহত সীমান্ত অভিযানে এ পর্যন্ত ১ জন আসামিসহ ২৩৭ বোতল বিভিন্ন প্রকার ভারতীয় নেশাজাতীয় সিরাপ এবং ৫৩ বোতল মদ উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে ৫৩ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি সত্যতা নিশ্চিত করে জানান—

“মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি সীমান্ত এলাকায় সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে। ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, পুশ ইন প্রতিরোধ এবং যেকোনো ধরণের মাদক ও অবৈধ চোরাচালান বন্ধে বিজিবি সদস্যরা সর্বদা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :