ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
একজন চীর বিপ্লবী, চীর বিদ্রোহী রাজনীতিকের নাম ভাষাসৈনিক অলি আহাদ : সিদ্দিক তালুকদার ময়মনসিংহে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে রেঞ্জে : ডিআইজি শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন মেয়র প্রার্থী আব্দুল্লাহ আল নোমান সাতক্ষীরার গুড়পুকুর মেলায় পৌরসভার রাজস্ব ফাঁকি দিয়ে আ.লীগ নেতার কোটি টাকার বাণিজ্য রাজিবপুরে মা ইলিশ রক্ষায় অভিযান, জব্দ জাল পুড়িয়ে বিনষ্ট চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুলটি অস্তিত্ব সংকটে তেঁতুলিয়ায় ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে থানায় বাবার লিখিত আবেদন সাবেক এমপি মুক্তারের দুই দিনের রিমান্ড মঞ্জুর  পরিবেশ বিপন্ন করে পঞ্চগড়ে ইটভাটায় দেদারসে পূড়ছে জ্বালানি কাঠ ও গুঁড়া; শাস্তির আওতায় আনার দাবি পরিবেশ বাদীদের

তেঁতুলিয়ায় ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে থানায় বাবার লিখিত আবেদন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৬:৩৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : তেঁতুলিয়া উপজেলায় দেবনগর ইউনিয়নে পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে নুর আলম (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির বাবা মো. বেলায়েত হোসেন শিশু যৌন নিপীড়ন কারি নুর আলম এর বিরুদ্ধে ২০ অক্টোবর সকালে তেঁতুলিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। থানায় লিখিত অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়

গত সোমবার ১৯ অক্টোবর ২০২৬ দুপুরে উপজেলার দেবনগর ইউনিয়নের ভুট্টুজোত গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত নুর আলম ওই এলাকার মকছেদুল হকের ছেলে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর আনুমানিক আড়াইটার দিকে শিশুটি স্থানীয় একটি দোকানে খাবার কিনতে যায়। এ সময় মেয়েটির সঙ্গে ১১ বছর বয়সী কিশোরী তার চাচাতো বোন ছিল। অভিযোগ অনুযায়ী, ওই দোকানের মালিক অভিযুক্ত নুর আলম শিশুটি দোকানে যাওয়ার পর ফুঁসলিয়ে বাড়ির টিউবওয়েল পারে নিয়ে গিয়ে যৌন নিপীড়ন করা হয়েছে বলে জানান মেয়েটির বাবা । শুধু তাই নয় যৌন-নিপীড়নের পর শিশুটিকে ভয়ভীতি দেখানোর পাশাপাশি সঙ্গে থাকা কিশোরীকেও ঘটনাটি কাউকে না জানানোর জন্য হুমকি দেয়া হয় বলে অভিযোগে উল্লেখ করেছেন শিশুটির বাবা বেলায়েত হোসেন।

অভিযোগে সূত্রে আরও জানা যায় শিশুটি কান্নাকাটি করে বাড়ি যাওয়ার পর মাকে ঘটনাটি খুলে বলে এ সময় বাবা বাড়িতে ছিল না পরে এসে মেয়েটির শারীরিক অসুস্থতার বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসার পর তৎক্ষণাৎ শিশুটিকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়া হলে চিকিৎসক শিশুটিকে হাসপাতালে ভর্তি করেন বলে জানিয়েছেন তার বাবা।

শিশুটির বাবার দাবি, পরে শিশুটির কাছ থেকে ঘটনার বিষয়ে জানতে পারেন তাঁরা। এ ছাড়া অভিযুক্ত ব্যক্তি ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করেছেন এবং শিশুটিকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আগেও অনৈতিক কর্মকাণ্ডের একাধিক অভিযোগ রয়েছে বলে তিনি জানতে পেরেছেন বলে দাবি করেন।

এ বিষয়ে অভিযুক্ত নুর আলমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগটি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শিশুটির সুরক্ষা নিশ্চিত করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসীর ও তার বাবা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :