ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
একজন চীর বিপ্লবী, চীর বিদ্রোহী রাজনীতিকের নাম ভাষাসৈনিক অলি আহাদ : সিদ্দিক তালুকদার ময়মনসিংহে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে রেঞ্জে : ডিআইজি শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন মেয়র প্রার্থী আব্দুল্লাহ আল নোমান সাতক্ষীরার গুড়পুকুর মেলায় পৌরসভার রাজস্ব ফাঁকি দিয়ে আ.লীগ নেতার কোটি টাকার বাণিজ্য রাজিবপুরে মা ইলিশ রক্ষায় অভিযান, জব্দ জাল পুড়িয়ে বিনষ্ট চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুলটি অস্তিত্ব সংকটে তেঁতুলিয়ায় ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে থানায় বাবার লিখিত আবেদন সাবেক এমপি মুক্তারের দুই দিনের রিমান্ড মঞ্জুর  পরিবেশ বিপন্ন করে পঞ্চগড়ে ইটভাটায় দেদারসে পূড়ছে জ্বালানি কাঠ ও গুঁড়া; শাস্তির আওতায় আনার দাবি পরিবেশ বাদীদের

ময়মনসিংহে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে রেঞ্জে : ডিআইজি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪২:৫৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি : ময়মনসিংহ বিভাগের প্রতিটি জেলায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন নিশ্চিত করতে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।

তিনি বলেন, প্রতিটি জেলায় গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি মনিটরিং সেল খোলা হয়েছে। ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে এসব কার্যক্রম তদারকি করা হচ্ছে। একই সঙ্গে তিনি সবাইকে গুজব সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান।

আজ ২০ অক্টোবর মঙ্গলবার নেত্রকোণা সদর থানার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রেঞ্জ ডিআইজি পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তার ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ প্রদান করেন।

এ ছাড়া শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে নেত্রকোণা জেলা পুলিশের গৃহীত নিরাপত্তা পরিকল্পনায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

এ সময় নেত্রকোণা জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, পূজা উদ্‌যাপন কমিটির নেতারা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন নিশ্চিত করতে ময়মনসিংহ রেঞ্জ পুলিশ বদ্ধপরিকর বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :