ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর জাপান সফর — ভিভিআইপি ফ্লাইটে বিতর্কিতদের হাতে দায়িত্ব, জাতীয় নিরাপত্তা কতটা সুরক্ষিত? সাতক্ষীরা জলাবদ্ধতায় ডুবছে কৃষি অনাবাদি সাড়ে ১২ হাজার হেক্টর জমি সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত বাংলাদেশ শিক্ষক সমিতি তেতুলিয়া উপজেলা শাখার সভাপতি হারুন মহাসচিব ফারুক পূনঃ নির্বাচিত গোপালগঞ্জে সাবমারসিবল পাম্পের পানির সাথে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় গোপালগঞ্জ শহর সমাজসেবার সেমিনার রাজিবপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ২ দেবীগঞ্জে ৩ সন্তানের জননীকে স্ত্রী দাবি ভূমি কর্মচারীর, ‘তালাক’ দ্বন্দ্বে থানায় সাবেক-বর্তমান স্বামী

ময়মনসিংহে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৬:৫৭ অপরাহ্ণ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি : হাত ধোয়ার নায়ক হোন এই স্লোগান নিয়ে বিশ্ব হাত ধোয়া দিবসে ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে।

আজ ২৮ অক্টোবর বুধবার সকালে দিবসটি উদযাপন উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে থেকে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র‍্যালি উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির।

বর্ণাঢ্য র‍্যালিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি জাহিদুল হাসান।

বর্ণাঢ্য র‍্যালি শেষে পুলিশ লাইন কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে হাত ধোয়া প্রদর্শনী উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার। হাত ধোয়া প্রদর্শনীতে বিভাগীয় কমিশনার নিজে হাত ধোয়া করে শিক্ষার্থীদের শিখিয়ে দেন।

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম মাসুম প্রধান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ছামিউল হক,বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের কর্মকর্তা এবং স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর এর কর্মকর্তা ও কর্মচারী সহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :