ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর জাপান সফর — ভিভিআইপি ফ্লাইটে বিতর্কিতদের হাতে দায়িত্ব, জাতীয় নিরাপত্তা কতটা সুরক্ষিত? সাতক্ষীরা জলাবদ্ধতায় ডুবছে কৃষি অনাবাদি সাড়ে ১২ হাজার হেক্টর জমি সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত বাংলাদেশ শিক্ষক সমিতি তেতুলিয়া উপজেলা শাখার সভাপতি হারুন মহাসচিব ফারুক পূনঃ নির্বাচিত গোপালগঞ্জে সাবমারসিবল পাম্পের পানির সাথে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় গোপালগঞ্জ শহর সমাজসেবার সেমিনার রাজিবপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ২ দেবীগঞ্জে ৩ সন্তানের জননীকে স্ত্রী দাবি ভূমি কর্মচারীর, ‘তালাক’ দ্বন্দ্বে থানায় সাবেক-বর্তমান স্বামী

মধ্যনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২২:৫৮ অপরাহ্ণ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যনগর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের মধ্যনগরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৮ অক্টোবর বিকেল ৪টায় মধ্যনগর উপজেলা যুবদলের অস্থায়ী কার্যালয়ে উপজেলা যুবদলের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম ছয়ফুল। সভা সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব সাইদুর রহমান জিয়া।

সভায় বক্তব্য দেন মধ্যনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. ইমরান মিয়া, ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি জিলানী তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সাইদুল ইসলাম শেফুল এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শিপলু মিয়া প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শরিফ তালুকদার, শহিদ মিয়া ও ছাদেক মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :