ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর জাপান সফর — ভিভিআইপি ফ্লাইটে বিতর্কিতদের হাতে দায়িত্ব, জাতীয় নিরাপত্তা কতটা সুরক্ষিত? সাতক্ষীরা জলাবদ্ধতায় ডুবছে কৃষি অনাবাদি সাড়ে ১২ হাজার হেক্টর জমি সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত বাংলাদেশ শিক্ষক সমিতি তেতুলিয়া উপজেলা শাখার সভাপতি হারুন মহাসচিব ফারুক পূনঃ নির্বাচিত গোপালগঞ্জে সাবমারসিবল পাম্পের পানির সাথে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় গোপালগঞ্জ শহর সমাজসেবার সেমিনার রাজিবপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ২ দেবীগঞ্জে ৩ সন্তানের জননীকে স্ত্রী দাবি ভূমি কর্মচারীর, ‘তালাক’ দ্বন্দ্বে থানায় সাবেক-বর্তমান স্বামী

কুমিল্লায় ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় তিন শতাধিক শিক্ষার্থীকে পুরস্কার ও সনদ প্রদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৫:২৭ অপরাহ্ণ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬-এর সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার ২৮ অক্টোবর দুপুরে জেলা মডেল মসজিদ প্রাঙ্গণে ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জেলার ১৮টি উপজেলার তিন শতাধিক শিক্ষার্থীর মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। ইসলামী সংস্কৃতি, নৈতিক শিক্ষা ও সৃজনশীল চর্চায় শিশু-কিশোরদের উৎসাহিত করার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার উপপরিচালক মো. আশেকুর রহমান।

ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অর্জনের স্বীকৃতি হিসেবে পুরস্কার ও সনদ তুলে দেয়া হয়।

এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি ইসলামী সংস্কৃতি, মূল্যবোধ ও সৃজনশীল কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ বাড়াতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :