ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে এগিয়ে যেতে মাভাবিপ্রবিতে সেমিনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৩:৫৬ অপরাহ্ণ, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ এরশাদ, মাভাবিপ্রবি প্রতিনিধি : আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে অবস্থান শক্তিশালী করা ও অ্যাক্রেডিটেশন অর্জনের কৌশল নির্ধারণে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের ১২ তলার সেমিনার হলে ‘Roadmap to Academic Excellence: Mastering BAC Accreditation and International Ranking Frameworks’ শীর্ষক এ সেমিনারের আয়োজন   করে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (IQAC)।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান। সভাপতিত্ব করেন IQAC-এর পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির।

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (BAC) সদস্য অধ্যাপক ড. মো. শাহ্ এমরান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অতিথি আলোচক ছিলেন মালয়েশিয়ার টেইলরস ইউনিভার্সিটির অধ্যাপক ড. গাজী মাহবুবুল আলম।

সেমিনারে আন্তর্জাতিক র‍্যাংকিংয়ের বিভিন্ন সূচক, BAC অ্যাক্রেডিটেশন অর্জনের প্রক্রিয়া এবং একাডেমিক উৎকর্ষতা নিশ্চিতে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম বলেন, গবেষণা, গুণগত শিক্ষা ও আন্তর্জাতিক র‍্যাংকিং একটি বিশ্ববিদ্যালয়ের মান নির্ধারণে গুরুত্বপূর্ণ। মাভাবিপ্রবিকে বিশ্বমানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে অ্যাক্রেডিটেশন ও আন্তর্জাতিক র‍্যাংকিংয়ের মানদণ্ড অনুযায়ী বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও দপ্তরপ্রধানরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :