ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কুমিল্লায় ফলের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ২৪ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৯:২৯ অপরাহ্ণ, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা নগরীর কান্দিরপাড়, পুলিশ লাইন্স ও ঝাউতলা এলাকায় অভিযান চালিয়ে ছয়টি ফলের দোকানকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার ৪ অক্টোবর বেলা ১১টা থেকে পরিচালিত এ অভিযানে ফল, ডিম, সিলিন্ডার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও বিক্রয় কার্যক্রম তদারকি করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার।

জেলা পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে।

অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে ফল বিক্রি এবং ক্রয়ের ভাউচার প্রদর্শন করতে না পারার কারণে ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে মিজানের ফল দোকানকে ৫ হাজার টাকা (ধারা ৩৮ ও ৪০), মায়ের দোয়া ফল বিতানকে ৫ হাজার টাকা (ধারা ৩৮), জাহির ফল দোকানকে ৩ হাজার টাকা (ধারা ৩৮), হোসের ফল দোকানকে ৩ হাজার টাকা (ধারা ৩৮), গাজীপুর ফলের দোকানকে ৩ হাজার টাকা (ধারা ৩৮) এবং মাইশা ফলের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে ছয়টি প্রতিষ্ঠান থেকে সর্বমোট ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :