জালালাবাদে চাটগাঁর মেয়র ডা. শাহাদাত হোসেনের পক্ষে চাউল বিতরণ
- আপডেট সময় : ১২:৩৭:৪৭ পূর্বাহ্ণ, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের পক্ষে ২নং জালালাবাদ ওয়ার্ডের তুফানি রোড কাশেম ভবন এলাকায় অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে চাউল বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
সাবেক বায়েজিদ বোস্তামি থানা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানবিক বিতরণ কর্মসূচি সঞ্চালনা করেন ২নং জালালাবাদ ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সোহেল।
অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং জালালাবাদ ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব সিরাজ পাশা, ২নং জালালাবাদ ওয়ার্ড বিএনপির সদস্য মোঃ মাহাবুব আলম, বায়েজিদ থানা বিএনপির সংগঠক আহমেদ রেজা বাবু, নাসিরাবাদ-জালালাবাদ-ষোলশহর শিল্প অঞ্চল শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ ইসলাম এবং নাসিরাবাদ শিল্প অঞ্চলের যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন।
এছাড়াও কর্মসূচি বাস্তবায়নে উপস্থিত ছিলেন ২নং জালালাবাদ ওয়ার্ড বিএনপি সংগঠক মোস্তাক সওদাগর, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সদস্য নজরুল ইসলাম, ২নং জালালাবাদ ওয়ার্ড যুবদলের সংগঠক সাকিব ফয়সাল মিম, বায়েজিদ থানা যুব সংগঠক মোঃ সাদ্দাম, ২নং জালালাবাদ ওয়ার্ড যুবদল সংগঠক মোঃ রোমন, বায়েজিদ থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ ফাহিম ও মোঃ আরিফ।
স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন ২নং জালালাবাদ ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মানিক, বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ লোকমান, রকি, রফিক, মোবারকসহ দলীয় ও স্থানীয় বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠান সঞ্চালনা করার সময় আবেগপ্লুত কণ্ঠে ২নং জালালাবাদ ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সোহেল বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে আমরা বহু নির্যাতন ও জেল-জুলুমের শিকার হয়েছি। তবে শত প্রতিকূলতার মাঝেও আমাদের মানবিক ও সামাজিক কাজ কখনো থেমে থাকেনি। মেয়র ডাক্তার শাহাদাত ভাইয়ের সর্বাত্মক সহায়তায় আমরা সাধারণ মানুষের পাশে ছিলাম এবং চাউল বিতরণসহ সব ধরণের সামাজিক কাজ অব্যাহত রেখেছি।”
তিনি আরও প্রত্যয় ব্যক্ত করে বলেন, “ভবিষ্যতেও সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে এই ধরনের মানবিক ও সেবামূলক কর্মকাণ্ড আরও বড় পরিসরে চালিয়ে যাওয়া হবে।” পরিশেষে তিনি এলাকাবাসীর সার্বিক মঙ্গল ও কল্যাণ কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।



















