সংবাদ শিরোনাম ::
মধ্যনগর বাজার দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে উপজেলা বিএনপির নেতারা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:০৯:০৭ পূর্বাহ্ণ, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি : হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠী আজ।
শুক্রবার ১৬ অক্টোবর পূজার শুরুতেই সুনামগঞ্জের মধ্যনগর বাজারের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আঃ কাইয়ুম মজনু, যুগ্ম আহ্বায়ক আবুল বাসার তালুকদার, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নান্টু তালুকদার, জেলা যুবদলের সহ- বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এম শহীদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পরিদর্শনকালে তাঁরা পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।



















