ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জালালাবাদে চাটগাঁর মেয়র ডা. শাহাদাত হোসেনের পক্ষে চাউল বিতরণ সাতক্ষীরায় দুই বাল্যবিবাহ প্রতিরোধ, বরের পিতাকে জরিমানা মধ্যনগর বাজার দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে উপজেলা বিএনপির নেতারা সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন এমপি নুরুল ইসলাম বিএনপি সরকার ও জুলাই গণ-অভ্যুত্থানের জন্য বিপদ সংকেত জাতীয়তাবাদী নামধারী মিডিয়া   ময়মনসিংহে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগর জামায়াতের রুকন সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত দুর্গাপূজায় ১৩ মণ্ডপে নিরাপত্তা জোরদার করেছে ৫৯ বিজিবি চাঁপাইনবাবগঞ্জে ৯২টি ককটেল ও গান পাউডার উদ্ধার দুর্গোৎসব শুরু হচ্ছে আজ, কেন্দ্রীয় মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপে ডিবি পুলিশের পরিদর্শন শারদীয় দুর্গাপূজা ২০২৬উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত নিয়োজিতদের উদ্দেশ্য ব্রিফিং 

বিএনপি সরকার ও জুলাই গণ-অভ্যুত্থানের জন্য বিপদ সংকেত জাতীয়তাবাদী নামধারী মিডিয়া  

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৫:৫৯ অপরাহ্ণ, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : বিএনপি সরকার ও জুলাই গণ-অভ্যুত্থানের অর্জনকে নস্যাৎ করতে সবচেয়ে বড় বিপদ হিসেবে জাতীয়তাবাদী নামধারী মিডিয়া এবং ভিতরে থাকা মীরজাফরদের ভূমিকাকে দায়ী করেছেন ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের সভাপতি মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার।

শুক্রবার ১৬ অক্টোবর রাতে গণমাধ্যমে এক বিবৃতিতে তিনি বলেন, চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের আগে স্বৈরাচারী আওয়ামী লীগের ফ্যাসিস্ট মিডিয়ার টকশোতে সাহসের সঙ্গে স্বৈরাচারের দোসরদের মুখের উপর প্রতিবাদ করতেন হাবিবুর রহমান হাবিব ভাইয়ের মতো নেতারা। এটমিক বোমা-বারুদের মত বলিষ্ঠ ভূমিকায় তিনি টকশোতে কথা বলতেন।

অথচ বিএনপি সরকার গঠনের পর যারা নতুনভাবে টেলিভিশনের দায়িত্ব নিয়েছেন, তাদের টকশোতে হাবিব ভাইয়ের উপস্থিতি একেবারেই নেই বললেই চলে।

তিনি প্রশ্ন রেখে বলেন, “আপনাদের উপস্থিতি তো চব্বিশের জুলাইয়ের আগে-পরে মিলিয়ে শূন্য কোঠায়। আজ আপনারা নিজেদের এত শক্তিশালী কিভাবে মনে করেন? এই শক্তির উৎস কোথা থেকে এসেছে?”

বিবৃতিতে আরও বলা হয়, চব্বিশের জুলাই আন্দোলন ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের বিজয় কোনো ব্যক্তি বিশেষের স্বার্থ রক্ষার জন্য হয়নি। কঠিন সময়ের জীবন সংগ্রামকে কোনোভাবেই ব্যক্তি স্বার্থে জলাঞ্জলি দিতে দেওয়া হবে না।

তিনি অভিযোগ করেন, বর্তমানে জি হুজুর, আচ্ছা হুজুর স্বভাবের সাংবাদিক সমাজের আচার-আচরণ বিএনপি সরকারকে বিপদজনক পরিবেশের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিচ্ছে। স্বৈরাচারী ফ্যাসিস্ট মিডিয়াকে শক্তিশালী করার পেছনে এই জাতীয়তাবাদী নামধারী সাংবাদিক সমাজই দায়ী। তাদের লাজলজ্জা বলতে কিছু নেই।

মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার আরও অভিযোগ করেন, এরা সবাই সমন্বয় করে লীগের পক্ষে নিয়মিত বয়ান তৈরি করছে। শেখ হাসিনাসহ লীগের সিনিয়র নেতাদের এবং দেশের বাইরে থাকা নেতাদের সাথে পরামর্শ করে কাজ করছে।

সম্প্রতি নাহিদ আক্তার নামে এক ভারতীয় প্রোডাক্টকে মিডিয়াতে দেখা যাচ্ছে, যাকে মাসুদ কামালরাই নিয়ে এসেছে বলেও তিনি দাবি করেন। কালের কণ্ঠে আমদানি করা ওই নারী চরম আওয়ামী ও ভারত প্রেমী। এছাড়া মহসিন রশিদ প্রকাশ্যেই লীগের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন এবং কলকাতা থেকে আনা সঞ্চালক লীগের প্রতি সফট।

উদাহরণ টেনে তিনি বলেন, একটি টকশোতে চারজন অতিথির মধ্যে তিনজন আওয়ামী লীগ এবং আরেকজন ভাড়া করা বিএনপি। সেখানে ফারুক হাসানকে ছাগলের তিন নম্বর বাচ্চার মতো ব্যবহার করা হয়েছে। বিএনপি সরকারে থাকা সত্ত্বেও গণমাধ্যমগুলো এই সাহস কোথায় পায়, তা নিয়ে তিনি তথ্য মন্ত্রণালয়ের নীরব ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

ভারত ও লীগের পারপাস সার্ভ করতেই এই মহিলাকে মিডিয়াতে পাঠানো হয়েছে দাবি করে তিনি বলেন, এই মহিলাকে অতিদ্রুত থামানো দরকার, না হয় বিপদ ঘনিয়ে আসতে সময় লাগবে না। কারা কলকাতার এই প্রোডাক্টকে মিডিয়াতে নিয়ে এসেছে, তা খুঁজে বের করারও আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :