শারদীয় দুর্গাপূজা ২০২৬উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত নিয়োজিতদের উদ্দেশ্য ব্রিফিং
- আপডেট সময় : ১০:৩৩:১৯ অপরাহ্ণ, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি : শারদীয় দূর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সংক্রান্তে ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্স এর উদ্দেশ্যে এক ব্রিফিং অনুষ্ঠিত হয়।
আজ ১৬ অক্টোবর শুক্রবার দুপুরে ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড) এ অনুষ্ঠিত হয়।
হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপনে সাম্প্রদায়িক সম্প্রীতি, আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিত করতে ডিউটিতে নিয়োজিত অফিসার এবং ফোর্স এর উদ্দেশ্যে ব্রিফিং প্রদান করেন ময়মনসিংহ জেলার মান্যবর পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান ।
তিনি পূজা মন্ডপের সমন্বিত নিরাপত্তা এবং পুণ্যার্থীদের নির্বিঘ্নে পূজা উদযাপন নিশ্চিত করতে অফিসার এবং ফোর্সের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ আবদুললাহ্ আল্-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ আশরাফুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মোঃ আসাদুজ্জামান শাকিল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সহ ময়মনসিংহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।



















