বাংলাদেশ সিটিজেন লিগ্যাল সাপোর্ট ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় দায়িত্ব পেলেন সাংবাদিক আব্দুল আউয়াল মিছবাহ
- আপডেট সময় : ১১:৩৫:২৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সরকারি লাইসেন্সপ্রাপ্ত মানবাধিকার ও ওয়েলফেয়ার সংগঠন বাংলাদেশ সিটিজেন লিগ্যাল সাপোর্ট ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সাংবাদিক ও মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিছবাহ। সংগঠনটির সরকারি লাইসেন্স নম্বর এস-১৫৩৯৯/২৬।
মানবাধিকার সুরক্ষা, নাগরিকদের অধিকার সংরক্ষণ, ঘুষ ও দুর্নীতি প্রতিরোধ, আইনগত সহায়তা প্রদান, অধিকার সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করাই সংগঠনটির অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য।
সাংবাদিক আব্দুল আউয়াল মিছবাহ দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন। স্থানীয় বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে সংবাদ প্রকাশের পাশাপাশি তিনি নিজ এলাকায় সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন।
কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হওয়ায় সংগঠনের নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে আব্দুল আউয়াল মিছবাহ মানবাধিকার রক্ষা, সামাজিক অন্যায়-অবিচার, ঘুষ ও দুর্নীতি প্রতিরোধ, নাগরিকদের আইনগত সহায়তা নিশ্চিত করা এবং অসহায় ও বঞ্চিত মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন।
নতুন দায়িত্ব প্রসঙ্গে আব্দুল আউয়াল মিছবাহ বলেন, “সমাজের অন্যায়, অত্যাচার, জুলুম ও নির্যাতন প্রতিরোধের চেষ্টা করার পাশাপাশি মানবাধিকার ও নাগরিক অধিকার রক্ষায় নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার চেষ্টা করব। অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং ন্যায়বিচার ও অধিকার সম্পর্কে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখাই হবে আমার প্রধান লক্ষ্য।”


















