ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেফতার ১
- আপডেট সময় : ১১:৩১:১৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি : ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডের আকুয়া ভাংগারপুল এলাকায় মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
৬ অক্টোবর মঙ্গলবার বেলা আনুমানিক সাড়ে ১১ টায় আকুয়া ভাংগারপুল এলাকায় অন্তর (২৫)-এর দোতলা থাকার কক্ষে নিহত সাদ্দাম হোসেন গেলে মাদক সংক্রান্ত বিষয় নিয়ে উভয়ের মধ্যে মারামারি হয়। একপর্যায়ে অন্তর তার হাতে থাকা চাকু দিয়ে সাদ্দামের বুক ও পেটে একাধিক আঘাত করলে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।
ময়মনসিংহ নগরীর কোতোয়ালি থানাধীন আকুয়া ভাংগারপুল এলাকাধীন পান্নু মিয়ার পুত্র সাদ্দাম (২৩)ছুরিকাঘাতে নিহত হয়েছে পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় সাদ্দাম হোসেনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক ২ টায় তিনি মৃত্যুবরণ করেন। নিহতের লাশ বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অন্তর (২৫), পিতা- বিল্লাল হোসেন,সাং-আকুয়া ভাংগারপুল,থানা- কোতোয়ালি,জেলা- ময়মনসিংহকে পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


















