সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার্থীদের চাকরির খতিয়ান বই পর্যালোচনা, সাক্ষাৎকার ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:০৪:০৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
সাতক্ষীরা প্রতিনিধি : আজ ৬ অক্টোবর সাতক্ষীরা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর আওতায় কনস্টবল হতে নায়েক, নায়েক হতে এএসআই (সঃ), এএসআই (সঃ) হতে এসআই (সঃ) এবং এটিএসআই হতে টিএসআই পদে পদোন্নতির লক্ষ্যে পরীক্ষার্থীদের চাকরির খতিয়ান বই পর্যালোচনা, সাক্ষাৎকার গ্রহণ ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উক্ত বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা ও মূল্যায়ন বোর্ডের সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম মহোদয়।
পরীক্ষা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মিরাজুল ইসলাম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), যশোর; মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ (ক্রাইম অ্যান্ড অপস্), সাতক্ষীরা এবং জনাব মোঃ নাজমুল হক মোল্লা, পরিদর্শক (সশস্ত্র)।


















