ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর জাপান সফর — ভিভিআইপি ফ্লাইটে বিতর্কিতদের হাতে দায়িত্ব, জাতীয় নিরাপত্তা কতটা সুরক্ষিত? সাতক্ষীরা জলাবদ্ধতায় ডুবছে কৃষি অনাবাদি সাড়ে ১২ হাজার হেক্টর জমি সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত বাংলাদেশ শিক্ষক সমিতি তেতুলিয়া উপজেলা শাখার সভাপতি হারুন মহাসচিব ফারুক পূনঃ নির্বাচিত গোপালগঞ্জে সাবমারসিবল পাম্পের পানির সাথে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় গোপালগঞ্জ শহর সমাজসেবার সেমিনার রাজিবপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ২ দেবীগঞ্জে ৩ সন্তানের জননীকে স্ত্রী দাবি ভূমি কর্মচারীর, ‘তালাক’ দ্বন্দ্বে থানায় সাবেক-বর্তমান স্বামী

অনুমোদনহীন স্লীপার বাসের বিরুদ্ধে অভিযানে ৫ বাসকে ৮৫ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৮:০৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অনুমোদনহীন, ভুয়া রেজিস্ট্রেশন ব্যবহারকারী এবং নির্ধারিত কাঠামো পরিবর্তন করে চলাচলকারী বাসের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। অভিযানে নিয়মবহির্ভূত পাঁচটি বিলাসবহুল এসি স্লিপার বাসকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার ২৯ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১২টা থেকে শুক্রবার ভোর ৪টা পর্যন্ত হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন ও বিআরটিএ কুমিল্লা জোনের সমন্বয়ে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

 

অভিযানে নেতৃত্ব দেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা, বিআরটিএ কুমিল্লা জোনের সহকারী পরিচালক ফারুক আহমদ, ময়নামতি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ইনচার্জ) রুহুল আমিন এবং মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ নিরঞ্জন কুমার।

 

অভিযান চলাকালে বিআরটিএর অনুমোদিত নকশা ও কাঠামো পরিবর্তন করে চলাচল করায় এভারগ্রিন, গোল্ডেন লাইন, ইম্পেরিয়াল, নীলাচল ও গ্রিন লাইন পরিবহনের পাঁচটি বিলাসবহুল এসি স্লিপার বাসের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেয়া হয়। এসব বাসকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া গত ১৫ অক্টোবর সেন্টমার্টিন স্কয়ার, বেসাল পরিবহন, দোয়েল এক্সপ্রেস ও রয়েল কোচ পরিবহনের আটটি বিলাসবহুল এসি স্লিপার কোচের কাঠামো পরিবর্তন করে চলাচলের অভিযোগে অভিযান চালিয়ে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কে শৃঙ্খলা রক্ষা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং যাত্রীসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সরকার নির্ধারিত নিয়মের বাইরে চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :