ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
একজন চীর বিপ্লবী, চীর বিদ্রোহী রাজনীতিকের নাম ভাষাসৈনিক অলি আহাদ : সিদ্দিক তালুকদার ময়মনসিংহে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে রেঞ্জে : ডিআইজি শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন মেয়র প্রার্থী আব্দুল্লাহ আল নোমান সাতক্ষীরার গুড়পুকুর মেলায় পৌরসভার রাজস্ব ফাঁকি দিয়ে আ.লীগ নেতার কোটি টাকার বাণিজ্য রাজিবপুরে মা ইলিশ রক্ষায় অভিযান, জব্দ জাল পুড়িয়ে বিনষ্ট চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুলটি অস্তিত্ব সংকটে তেঁতুলিয়ায় ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে থানায় বাবার লিখিত আবেদন সাবেক এমপি মুক্তারের দুই দিনের রিমান্ড মঞ্জুর  পরিবেশ বিপন্ন করে পঞ্চগড়ে ইটভাটায় দেদারসে পূড়ছে জ্বালানি কাঠ ও গুঁড়া; শাস্তির আওতায় আনার দাবি পরিবেশ বাদীদের

শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় ১৪০ বিজিবি সদস্য মোতায়েন, ১৬৮ কোটি টাকার চোরাচালানী পণ্য জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৭:৩৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ এলাকায় ৫৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিশেষ নজরদারি ও টহল কার্যক্রম পরিচালনা করছে। এ ছাড়া পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে ৭ প্লাটুনে ১৪০ জন বিজিবি সদস্য।

একই সঙ্গে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ অক্টোবর পর্যন্ত চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে ৫৯ জন আসামিসহ আনুমানিক ১৬৮ কোটি টাকা মূল্যের চোরাচালানী মালামাল জব্দ করেছে ব্যাটালিয়নটি।

মঙ্গলবার ২০ অক্টোবর সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) থেকে পাঠানো তথ্য অনুযায়ী, ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে ব্যাটালিয়নটি কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তের ৭৯ দশমিক ১ কিলোমিটার এলাকায় দায়িত্ব পালন করছে।

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে গত ১০ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সীমান্তবর্তী ৮ কিলোমিটার এলাকায় এবং ব্যাটালিয়ন সদরের আশপাশে অবস্থিত মোট ৫৬টি পূজামণ্ডপে রেকি ও প্রস্তুতিমূলক টহল পরিচালনা করা হয়। এ সময় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন ও পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সমন্বয় করা হয়।

এর ধারাবাহিকতায় গত ১৬ অক্টোবর থেকে পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ৭ প্লাটুনে ১৪০ জন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন। এর মধ্যে কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর আব্দুল মতিন খসরু কলেজে বেইজ ক্যাম্প স্থাপন করে এক প্লাটুন, ব্যাটালিয়ন সদরে এক প্লাটুন এবং বিভিন্ন বর্ডার আউটপোস্টে (বিওপি) পাঁচ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।

পূজার সার্বিক নিরাপত্তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও বিভিন্ন কার্যক্রমের মধ্যে সমন্বয় নিশ্চিত করতে ব্যাটালিয়ন সদরে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। এই সেল নিয়মিত টহল কার্যক্রম তদারকির পাশাপাশি ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপের কার্যক্রমও সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে।

ব্যাটালিয়নের তথ্য অনুযায়ী, দুর্গাপূজার চলমান উৎসবকে কেন্দ্র করে ২০ অক্টোবর পর্যন্ত তাদের দায়িত্বপূর্ণ এলাকায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। আগামী ২১ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে প্রতিমা বিসর্জনসহ পূজার শেষ পর্যায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে বিজিবি।

দুর্গাপূজার নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানও অব্যাহত রেখেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

ব্যাটালিয়নের দেয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ অক্টোবর পর্যন্ত অভিযানে ৫৯ জন আসামিসহ আনুমানিক ১৬৮ কোটি টাকা মূল্যের চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। চোরাচালানী পণ্য পরিবহনের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার কার্যক্রমও অব্যাহত রয়েছে।

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যেন ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্‌যাপিত হয়, সে লক্ষ্যে দায়িত্ব পালন করছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনসাধারণের জানমালের নিরাপত্তা এবং শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :